সর্বশেষ

ক্রিকেট আঙ্গিনায় বাংলাদেশ-ভারত সম্পর্ক ভাইয়ের মতো, দাবি বিসিবি সাবেক সাধারণ সম্পাদকের

  • 5:04 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক এশিয়ার ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করেছেন । তার মতে, এশিয়ার ক্রিকেট এখন আর ক্রীড়া প্রশাসকদের হাতে নেই; বরং তা রাজনীতিকদের হাতে ‘জিম্মি’। একইসঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভাইয়ের মতো বলেও দাবি করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল হক জানান, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই তিন দেশের ক্রিকেট ব্যবস্থাপনাই এখন রাজনৈতিক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তার ভাষায়, ‘জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া কিংবা এন শ্রীনিবাসনের মতো পরিণত ও অভিজ্ঞ মানুষ দায়িত্বে থাকলে আজকের এ অবস্থা তৈরি হতো না। তারা ক্রিকেট বুঝতেন এবং এর সামাজিক ও কূটনৈতিক প্রভাবও অনুধাবন করতেন।’

মুস্তাফিজুর রহমানের আইপিএল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্বকাপ আয়োজনকেই ঝুঁকির মুখে ফেলছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ ভাইয়ের মতো এবং বাংলাদেশের টেস্ট মর্যাদা পেতেও বিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ম্যাচ শ্রীলঙ্কায় সরানো না হলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার মতে, আর্থিক ক্ষতির চেয়েও জাতীয় মর্যাদা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমান প্রশাসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আশরাফুল। ভারতের ক্ষেত্রে বিসিসিআই সচিব জয় শাহ এবং বাংলাদেশের ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, বিশ্বকাপের মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে এভাবে হঠকারী মন্তব্য করা অনুচিত। তিনি বলেন, ‘এটি কোনো আইপিএল নয়। আইপিএল একটি ঘরোয়া প্রতিযোগিতা, আর বিশ্বকাপ একটি আন্তর্জাতিক আসর। এখানে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।’

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au