সর্বশেষ

নারী ফুটবল লিগে ৭-০ গোলে জয় ঋতুপর্ণাদের

  • 5:09 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি-নারী ফুটবল লিগে রাজশাহী স্টার প্রথম দুই ম্যাচই জিতেছে। দুই ম্যাচ জিতলেও জাতীয় দলের সুপারস্টার ঋতুপর্ণা চাকমা গোল পাননি। সানজিদার পুলিশ এফসির বিরুদ্ধে ঋতুপর্ণার রাজশাহী ৭-০ গোলে জয়লাভ করে। তারকা ফুটবলার ঋতুপর্ণা জোড়া গোল করেন।

বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ পাঁচ ম্যাচ ছিল। দিনের শেষ ম্যাচ ছিল পুলিশ ও রাজশাহী স্টারের মধ্যে। দুই দলেই জাতীয় দলের ফুটবলার থাকায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল। ৯ ও ১২ মিনিটে ঋতুপর্ণার জোড়া গোলে ২-০ লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রাজশাহী। পরের অর্ধে রাজশাহী আরো ৫ গোল করে।

নারী ফুটবলে লিগে অন্য ম্যাচগুলোতে জয়লাভ করেছে ফরাশগঞ্জ, সদ্য পুষ্করণী, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ভিডিপি। আজ ছিল লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আনসার ভিডিপি উমহেলা মারমার ৫ গোলে নাসরিনকে পরাজিত করে। গত লিগের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং একাডেমি হেরেই চলছে। ম্যাচে অবশ্য এক গোল পরিশোধ করেছে। পরের ম্যাচে হয়েছে ১৮ গোল। উন্নতি খাতুন ডাবল হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন।

সদ্য পুষ্করণী ৭-০ গোলে ঢাকা রেঞ্জার্সকে পরাজিত করে। চার গোলদাতা ঝিনুক হন ম্যাচ সেরা। ফরাশগঞ্জ ৯-০ গোলে সিরাজ স্মৃতিকে হারায়। শামসুন্নাহার জুনিয়র ৪ গোল করে ম্যাচ সেরা, মারিয়া মান্দাও হ্যাটট্রিক করেন।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au