সর্বশেষ

ব্লাকক্যাপসদের বিপক্ষে সিরিজের আগে ইনজুরিতে রিশভ পন্থ

  • 12:15 pm - January 11, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
. ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি-নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারত। চোটের কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটকিপার-ব্যাটার রিষভ পন্থ। ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভাদোদরায় বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন (বিসিএ) গ্রাউন্ড বি-তে অনুষ্ঠিত ঐচ্ছিক অনুশীলন সেশনে এই চোট পান পান্ত। নেটে প্রায় ৫০ মিনিট ব্যাটিং করার পর থ্রোডাউন স্পেশালিস্টের একটি বল তার কোমরের ঠিক ওপরে লাগে। তীব্র ব্যথায় সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাকে চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং নেট সেশন ছাড়তে হয়।

আইএএনএসকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্ক্যান ও দলের চিকিৎসকের মূল্যায়নে জানা গেছে—ডান পাশের পাঁজরে আঘাত লেগেছে পন্থের এবং সাইড স্ট্রেইন ধরা পড়েছে। এই চোটের কারণেই তাকে পুরো ওয়ানডে সিরিজ থেকে বাইরে রাখা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কয়েক দিন বিশ্রামে থাকার পর পন্থকে বেঙ্গালুরুতে বিসিসির সেন্টার অব এক্সেলেন্সে পাঠানো হবে, যেখানে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। এই সিরিজে তিনি খেলতে নেমেছিলেন ২০২৫–২৬ বিজয় হাজারে ট্রফিতে দিল্লি দলের নেতৃত্ব দেওয়ার পর। ওই প্রতিযোগিতায় সার্ভিসেস ও রেলওয়ের বিপক্ষে দুটি অর্ধশতক করে দিল্লিকে নকআউট পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এটি পন্থের ক্যারিয়ারে দ্বিতীয়বার বড় ধরনের ইনজুরি ধাক্কা। এর আগে ইংল্যান্ড সফরে ম্যানচেস্টার টেস্টে তার ডান পায়ে ফ্র্যাকচার ধরা পড়ে। পরে অবশ্য তিনি গত বছরের নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন।

গত দুই বছর ধরে ভারতের ওয়ানডে পরিকল্পনার অংশ ছিলেন পন্থ। সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে। নিউজিল্যান্ড সিরিজের আগে তাকে বাদ দেওয়া নিয়ে জল্পনা থাকলেও, প্রধান নির্বাচক অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শেষ পর্যন্ত তাকে স্কোয়াডে রেখেছিল।

পন্থ ছিটকে যাওয়ায় এখন বিকল্প উইকেটকিপার খুঁজতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। বিজয় হাজারে ট্রফিতে ভালো পারফরম্যান্সের সুবাদে ধ্রব জুরেল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ইশান কিশান—এই দু’জনই সম্ভাব্য বিকল্প হিসেবে এগিয়ে রয়েছেন।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au