বিশ্ব

ইরানের বিক্ষোভে সমর্থন জানাল ইসরায়েল

  • 2:49 am - January 12, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

মেলবোর্ন- ইরানে চলমান নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে পরিস্থিতি ঘিরে সামরিক প্রস্তুতি জোরদারের কথাও জানিয়েছে দেশটি, যা নতুন করে আঞ্চলিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক দিন ধরে টানা প্রাণঘাতী বিক্ষোভ চলছে। শুরুতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকট থেকে এই আন্দোলনের সূচনা হলেও অল্প সময়ের মধ্যেই তা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিস্তৃত গণআন্দোলনে রূপ নেয়।

এই প্রেক্ষাপটে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ইরানি বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ইরানি জনগণ যে স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাতে ইসরায়েল সমর্থন জানায় এবং তাদের সাফল্য কামনা করে। সার বলেন, ইরানের জনগণ স্বাধীনতার যোগ্য এবং তাদের সঙ্গে ইসরায়েলের কোনো শত্রুতা নেই।

তবে একই সঙ্গে তিনি ইরানের শাসনব্যবস্থাকে কড়া ভাষায় সমালোচনা করেন। গিদিওন সার বলেন, ইসরায়েলের মূল সমস্যা ইরানি জনগণ নয়, বরং ইরানের বর্তমান শাসনব্যবস্থা। তার ভাষায়, এই শাসনব্যবস্থা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো অঞ্চল ও আন্তর্জাতিক সমাজের জন্যই একটি বড় সমস্যা, কারণ এটি সন্ত্রাসবাদ ও চরমপন্থার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক।

এর মধ্যেই ইসরায়েলের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা আলাদা এক বিবৃতিতে জানান, ইরানের পরিস্থিতি ইসরায়েলি সেনাবাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, যদিও ইরানের বিক্ষোভ দেশটির অভ্যন্তরীণ বিষয়, তবু সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রতিরক্ষামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সামরিক সক্ষমতা ও অভিযানের প্রস্তুতি ধারাবাহিকভাবে জোরদার করা হচ্ছে। প্রয়োজনে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েল প্রস্তুত থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে ইরান শুরু থেকেই এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত থাকার অভিযোগ করে আসছে। তেহরানের দাবি, এই দুই দেশ ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করতে এবং জাতীয় ঐক্য দুর্বল করতে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

এরই মধ্যে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ রোববার আইনপ্রণেতাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হামলা চালায়, তাহলে ইরান দখলকৃত ভূখণ্ডসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও নৌ-পরিবহনের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তার ভাষায়, এসব লক্ষ্যবস্তু ইরানের বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।

ইরানে বিক্ষোভ, ইসরায়েলের প্রকাশ্য সমর্থন এবং পাল্টাপাল্টি হুমকির এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au