সর্বশেষ

বিপিএলে ইতিহাস নবী ছেলে আর নবীর ব্যাটিং ধামাকা

  • 1:11 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
বিপিএলে প্রথম এক সাথে খেললেন বাবা-ছেলে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জানুয়ারি-বিপিএলের সিলেট পর্ব চলছে গত ১৬ দিন ধরে। শুরুর দিকে দর্শকদের কিছুটা উন্মাদনা লক্ষ্য করা গেলেও এখন সেটা অনেক কমে গিয়েছে।

তার ওপর ছিল না ঘরের দল সিলেটের কোনো ম্যাচ। সব মিলিয়ে পুরো স্টেডিয়াম জুড়ে ৩-৪ হাজার দর্শক উপস্থিতি ছিল। তাই মাঠের ম্যাচ নিয়ে খুব একটা উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছিল না। তবে এমন ম্যাড়মেড়ে পরিস্থিতিতে আকর্ষণ হিসেবে আসে একসঙ্গে উইকেটে মোহাম্মদ নবী এবং হাসান ইসাখিলের ব্যাটিং।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার একই দলের হয়ে ব্যাটিং করলেন বাবা-ছেলে। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এই ইতিহাস গড়লেন মোহাম্মদ নবি-হাসান ইসাখিল।

৪১ বছর বয়সী মোহাম্মদ নবির ছেলে ইসাখিল। টুর্নামেন্টের আগেই বাবা-ছেলেকে দলে ভিড়িয়েছল দলটি। তবে প্রথম ৭ ম্যাচের বেশিরভাগ খেলায়ই নবিকে দেখা গেলেও সুযোগ পাননি ইসাখিল।

অবশেষে ইসাখিল সুযোগ পেলেন ঢাকার বিপক্ষে। আর সু্যোগ পেয়েই কাজে লাগালেন তিনি।

ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ইসাখিল। শুরুতে ৪৮ রান করে তাকে সঙ্গ দেন সৌম্য সরকার। সৌম্যর বিদায়ের পর শাহাদাত হোসেন দিপু এবং হাবিবুর রহমান সোহান আসেন ক্রিজে। তবে তারা কেউই ইসাখিলকে সঙ্গ দিতে পারেননি। আউট হয়েছেন দুই অঙ্কে পৌঁছার আগেই।

পঞ্চম উইকেটে ব্যাটিংয়ে আসেন নবী। তখন উইকেটের অন্য প্রান্তে ইসাখিল। ডাগআউট থেকে ক্রিজে আসার পরই বাবা-ছেলে আলিঙ্গন করেন একে অপরকে। স্টেডিয়ামে তখন হুট করেই তুমুল উল্লাস লক্ষ্য করা যায়। হঠাৎ করেই যেন জেগে ওঠেন দর্শকরা। আফগান আরেক তারকা রহমানউল্লাহ গুরবাজও খানিকটা খুনসুটি করে বাবা-ছেলের হাতে হাত মিলিয়ে দেন।

ব্যাটিংয়েও বাবা-ছেলে ছিলেন অনবদ্য। চতুর্থ উইকেট জুটিতে কেবল ৩০ বলে ৫৩ রান যোগ করেন তারা। বাবার আউটের আগে বিপিএলের অভিষেক ম্যাচে সেঞ্চুরি থেকে কেবল ৮ রান দূরে ছিলেন হাসান ইসাখিল। স্টেডিয়ামের সমর্থকদের চাওয়া ছিল, ছেলের বিশেষ এই অর্জন উইকেটের অন্য প্রান্তে থেকেই দেখুক নবী। তবে সেটা পারলেন না তিনি। ১৮তম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন নবী। ১৩ বলে ১৭ রান করেন তিনি।

ছেলে ইসাখিলও বিশেষ মাইলফলক ছুঁতে পারেননি। পরের ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তবে ৬০ বলে ৯২ রানের ইনিংসে ততক্ষণে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

নবী-ইসাখিলের বিদায়ের পর ১৮৪ রানেই গুটিয়ে যায় নোয়াখালী। শেষ ১৪ বলে আসে কেবল ১৩ রান।

শেষ পর্যন্ত ঢাকাকে হারিয়ে ম্যাচ জিতে নেয় নোয়াখালী। এই দলটির দ্বিতীয় জয়।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au