বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু
মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…
মেলবোর্ন, ১২ জানুয়ারি- বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮৩তম আসর অনুষ্ঠিত হয়েছে রোববার (১১ জানুয়ারি)। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সিনেমা ও টেলিভিশনের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়।
এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ডার্ক কমেডি ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এক সময়ের বিপ্লবী নেতার নিজের মেয়েকে বাঁচাতে ফের লড়াইয়ে নামার গল্প নিয়ে নির্মিত ছবিটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সর্বোচ্চ ৯টি মনোনয়ন নিয়ে শীর্ষে ছিল ছবিটি।
এরপরই ৮টি মনোনয়ন পায় নরওয়ের ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। ছয়টি করে মনোনয়ন পেয়েছিল ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’।
সিনেমা বিভাগে বিজয়ীরা
সেরা সিনেমা (ড্রামা): হ্যামনেট
সেরা সিনেমা (মিউজিক্যাল/কমেডি): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অভিনেত্রী (ড্রামা): জেসি বাকলি (হ্যামনেট)
সেরা অভিনেতা (ড্রামা): ওয়াগনার মৌওরা (দ্য সিক্রেট এজেন্ট)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): রোজ বার্ন (ইফ হ্যাড লেগস আই উড কিক ইউ)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): টিমোথি শ্যালামে (মেরি সুপ্রিম)
সেরা পার্শ্ব অভিনেত্রী: টেয়ানা টেলর (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেতা: স্টেলান স্কারসগার্ড (সেন্টিমেন্টাল ভ্যালু)
সেরা পরিচালক: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা চিত্রনাট্য: পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা অ্যানিমেটেড সিনেমা: কে-পপ ডেমন হান্টার্স
সেরা বিদেশি ভাষার সিনেমা: দ্য সিক্রেট এজেন্ট
সেরা মৌলিক গান: গোল্ডেন (কে-পপ ডেমন হান্টার্স)
টেলিভিশন বিভাগে বিজয়ীরা
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা মিউজিক্যাল/কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): রিয়া সিহর্ন (প্লুরিবাস)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া ওয়াইল (দ্য পিট)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি সিরিজ): সেথ রোজেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি সিরিজ): মিশেল উইলিয়ামস (ডায়িং ফর সেক্স)
সেরা লিমিটেড সিরিজ: অ্যাডোলেসেন্স (নেটফ্লিক্স)
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে নানা সমালোচনার মুখে পড়ে গোল্ডেন গ্লোব কর্তৃপক্ষ ভোটার সংখ্যা বাড়িয়ে ৩০০ জনে উন্নীত করেছে এবং বৈচিত্র্য নিশ্চিত করতে বেশ কিছু সংস্কার এনেছে। এরই ফল হিসেবে এবারের মনোনয়নে নরওয়ে, ইরান ও ব্রাজিলের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উল্লেখযোগ্য গুরুত্ব পেয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au