সর্বশেষ

ক্রিকেটার ধাওয়ান-সোফির বাগদান সম্পুন্ন

  • 4:09 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার

মেলবোর্ন ১৩ জানুয়ারি-ফের বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আগের বিয়ের সম্পর্ক ভালোভাবে শেষ হয়নি। অবশেষে অতীত যন্ত্রণা ভুলে আবার বিয়ে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বান্ধবী সোফি সাইনের সঙ্গে বাগদান-পর্বও শেষ করেছে ধাওয়ান। সোশাল মিডিয়ায় সেই ছবি দিয়ে নতুন ইনিংসের কথা জানিয়ে দিলেন ‘গব্বর’।

গুচ্ছ লাল গোলাপ। মাঝে এক হলো দুই হাত। আঙুলে বাগদানের আংটি। ভালোবাসার সেই বন্ধনের মধ্যে লেখা ‘আজীবনের পথচলার সূচনা।’ সঙ্গে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালোবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’

শিখরের জীবনে নতুন ইনিংস শুরুর ইঙ্গিত মেলে ২০২৪ সালের শেষের দিকে। সোফির সঙ্গে ঘনিষ্ঠমহলে দেখা যায় তাঁকে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ভারতীয় দলের ম্যাচ দেখতে সোফির সঙ্গে হাজির ছিলেন ধাওয়ান। তারপর একসঙ্গে ছবি দিয়ে ‘মাই লাভ’ বলে সবটা স্বীকারও করে নেন।

জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ধাওয়ান-সোফি। দিল্লি এনসিআরে বিয়ের অনুষ্ঠান হবে। ক্রিকেটমহল ও বলিউডের অনেক তারকা উপস্থিত হতে পারে তাঁদের বিয়েতে। ইতিমধ্যে জমকালো অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ধাওয়ানের ঘনিষ্ঠ ও এই বিয়ের প্রস্তুতির সঙ্গে যুক্ত এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ওদের জীবন নতুন ছন্দে শুরু হতে চলেছে। দু’জনেই এই সম্পর্কে অত্যন্ত খুশি।” তিনি আরও জানিয়েছেন, বিয়ের সমস্ত পরিকল্পনা ধাওয়ান নিজের হাতে পরিচালনা করছেন।

এর আগে অস্ট্রেলিয়া নিবাসী বঙ্গকন্যা আয়েশার সঙ্গে বিয়ে হয় ধাওয়ানের। তাঁদের একটি পুত্রও আছে। তাছাড়াও বিয়ের পর আয়েশার দুই কন্যাকে দত্তক নেন শিখর। অবশেষে ২০২৪ সালে শিখর-আয়েশার বিচ্ছেদ হয়।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au