সর্বশেষ

ফরাসি কাপের শেষ ৩২ থেকে পিএসজির বিদায়

  • 1:15 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ জানুয়ারি-নিজেদের তৈরি খেলোয়াড়ের কাছেই পর্যদুস্ত হলো প্যারিস সেন্ট জার্মেই। জোনাথান আইকোনে তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন। তার একমাত্র গোলে প্যারিস এফসির কাছে হেরে ফরাসি কাপের শেষ ৩২ থেকে বিদায় নিলো গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।

পিএসজির যুব দলের খেলোয়াড় আইকোনে ৭৪তম মিনিটে গোলটি করেন। তাতে আন্ডারডগ দলের কাছে হারতে হলো ফরাসি জায়ান্টদের।

স্বাগতিকরা প্যারিসের গোলমুখের সামনে কয়েকবার হানা দিয়েছিল। তাদের সেরা সুযোগ এসেছিল ৮৭তম মিনিটে। ওয়ারেন জাইরে-এমেরির ওই শট গোলপোস্টে আঘাত করে।

নিজেদের ক্লাব ইতিহাসে এনিয়ে চতুর্থবার মুখোমুখি হলো প্যারিসের দুই ক্লাব। ঠিক আট দিন আগে একই ভেন্যুতে এই প্রতিপক্ষকে পিএসজি ২-১ ব্যবধানে লিগ ওয়ানে হারিয়েছিল।

প্যারিসের শুরুটা ভালো হয়েছিল। আলমানি গোরির শট সেভ করেন লুকাস শাভেলিয়ের। তবে স্বাগতিকরা চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করে। ভিতিনহা গোলের বেশ কাছে ছিলেন। ব্রাডলি বারকোলাও সুযোগ নষ্ট করেন।

অতিথি দলের কিপার ওবেদ এনকামবাদিওকে ব্যস্ত রাত পার করতে হয়েছে। খভিচা কভারাৎসখেলিয়া ও গনসালো রামোসের দুই অর্ধের শট রুখে দেন তিনি।

জাইরে-এমেরি দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন, বারেকোলার শট ব্লকড হয়। তারপর ওবেদ প্রতিহত করেন উসমান দেম্বেলেক।

খেলার ১৬ মিনিট বাকি থাকতে প্যারিস লিড পায়। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে বদলি নামা ইলান কেব্বাল বক্সের ডানপাশ দিয়ে পাস দেন। আইকোনে সহজেই জাল খাঁপান।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া পিএসজিকে হতাশ করেছেন দেসিরে দুয়ো ও ভিতিনহা। দুজনের শট গোলবারের পাশ দিয়ে গেছে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au