সর্বশেষ

নিরাপত্তার কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে হবে নারী আইপিএলের দুই ম্যাচ

  • 1:21 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ জানুয়ারি-শুরু হয়েছে নারীদের আইপিএল। প্রতিটি ম্যাচেই মাঠভর্তি দর্শকের উপস্থিতি থাকছে। তবে এবার দু’টি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) নির্বাচন। ফলে আগের দিন এবং নির্বাচনের দিন মুম্বাইয়ে নারী আইপিএলের ম্যাচ হলেও ফাঁকা থাকবে স্টেডিয়াম। নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল ইউপি ওয়ারিয়র্স বনাম দিল্লি ক্যাপিটালস এবং ১৫ তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্সের খেলা রয়েছে। এই দুইদিন ডিওয়াই পটেল স্টেডিয়ামে খেলা হলেও দিল্লির অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ বা মুম্বাইয়ের অধিনায়ক হারমনপ্রীত কৌরের খেলা দেখতে মাঠে উপস্থিত থাকতে পারবেন না কোনও দর্শক।

জানা গেছে, নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দু’দিন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করার চিন্তা ভাবনা করেছে তারা। পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি বিসিসিআইকে জানানো হয়েছে। এর পরেই সিদ্ধান্ত নেয় বোর্ড।

আগামী ১৬ জানুয়ারি ভোটের গণনা । তাই ১৪, ১৫ এর পাশাপাশি ১৬ তারিখের টিকিট বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে। ১৬ তারিখও দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে, ১৭ জানুয়ারির টিকিট পাওয়া যাচ্ছে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au