সর্বশেষ

তিন দশকের যাত্রায় রানি মুখার্জির আবেগঘন বার্তা

  • 4:51 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- বলিউড অভিনেত্রী রানি মুখার্জি আসন্ন ‘মারদানি ৩’ সিনেমার মধ্য দিয়ে আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন।  এদিকে এ বছরেই রুপালি পর্দায় ক্যারিয়ারের ৩০ বছর পূর্ণ করলেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় ও উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বিভিন্ন চরিত্র বারবার দর্শকের মন ছুঁয়েছে।  এবার ক্যারিয়ারের তিন দশক নিয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে মনের কথা তুলে ধরলেন অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা চরিত্রের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েছিলেন রানি। তিনি এমন কিছু চরিত্র বেছে নিয়েছিলেন যা নারীর মর্যাদা এবং আত্মসম্মানের কথা বলে। তার অভিনয় নারীর ভাবমূর্তিকে নতুন ভাবে সংজ্ঞায়িত করেছে।

বলিউডে তিন দশক পূর্ণ হওয়ায় চার পৃষ্ঠার একটি আবেগঘন বিবৃতি পোস্ট করেছেন রানি, যেখানে তার ক্যারিয়ার নিয়ে নানা কথা শেয়ার করেন তিনি। অভিনেত্রী লিখেছেন, চলচ্চিত্র জগতে পা রাখার কোনো পরিকল্পনা ছিল না তার। বলিউডে আসার মতো তার কোনো মাস্টারপ্ল্যানও ছিল না।

অভিনেত্রীর মতে কঠোর পরিশ্রম, সততা এবং ভাল কাজের কোনও বিকল্প নেই। তার কাছে এই মাইলফলক পিছনে ফিরে তাকানোর চেয়ে সামনে এগিয়ে যাওয়াই আসল উদ্দেশ্য।

রানির কাছে সিনেমা কেবল বিনোদনের মাধ্যম ছিল না।  একজন নির্ভীক পুলিশ অফিসার বা একজন সাধারণ মহিলা, চরিত্র যেমনই হোক রানি সবসময়ই তার সিদ্ধান্তে অটল ছিলেন। তাই রানির অভিনীত চরিত্রগুলো সবসময়ই দর্শকদের নতুন করে ভাবিয়েছে।

সেই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে রানি আরও লিখেছেন, ‘আমাকে এমন একটা জায়গা উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আজও আমি নিজেকে একজন নবাগত অভিনেত্রী মনে করি। সামনে আরও কঠোর পরিশ্রম করতে চাই, নতুন চ্যালেঞ্জ নিতে চাই এবং এখন থেকে আমার জীবনের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় লিখতে চাই। আমার ভক্ত এবং দর্শকদের বলতে চাই আপনারা ছাড়া আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। আপনারা ছাড়া আমি সত্যিই কেউ নই।’

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au