বাংলাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে শিশু আহতের প্রতিবাদ জানাল ঢাকা

  • 8:44 pm - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- ঢাকায় মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। তলবের সময় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার সীমান্তের ওপারে সংঘটিত গোলাগুলিতে বাংলাদেশিরা আহত হওয়ার ঘটনায়। বিশেষভাবে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানকে গুরুতর আহত হওয়ার ঘটনা তুলে ধরে প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মিয়ানমারের রাষ্ট্রদূতকে স্মরণ করানো হয়েছে যে বাংলাদেশের সীমান্তে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের সুসম্পর্কের জন্য ক্ষতিকর। বাংলাদেশ স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতে এমন অন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধ করার পুরো দায়িত্ব মিয়ানমারের। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার ওপর কোনো প্রভাব না পড়ে।

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন যে তার সরকার পুনরায় এ ধরনের ঘটনা না ঘটার জন্য পদক্ষেপ নেবে এবং আহত শিশু ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

গত রোববার সকাল ৯টার দিকে রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে হোজাইফা আফনান আহত হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। একইভাবে সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২৮ বছর বয়সী মো. হানিফের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au