বাংলাদেশ

গুলিবিদ্ধ শিশুটির চিকিৎসায় প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে : নিনস

  • 4:14 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৬৯ বার
মিয়ানমার সীমান্তে সংঘাতের ঘটনায় গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনো সংকটাপন্ন।

মেলবোর্ন ১৪ জানুয়ারি- মিয়ানমার সীমান্তে সংঘাতের ঘটনায় গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের অবস্থা এখনো সংকটাপন্ন রয়েছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাকে চট্টগ্রাম থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। রাজধানীর এই বিশেষায়িত হাসপাতালে শিশুটির চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নিনস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, গুলিবিদ্ধ শিশুটিকে গ্রহণের জন্য হাসপাতালের সংশ্লিষ্ট সব ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, শিশুটির জীবন রক্ষায় যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় হুজাইফাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। গুলির আঘাতে শিশুটির মস্তিষ্কের এক পাশে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় সেই চাপ কমাতে মাথার খুলির ডান পাশের একটি অংশ অপারেশনের মাধ্যমে খুলে রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় হুজাইফার শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডে নিউরোসার্জন, নিউরোলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, ভাস্কুলার সার্জন, আইসিইউ বিশেষজ্ঞ ও অ্যানেসথেসিওলজিস্টসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, বর্তমানে হুজাইফার গ্লাসগো কোমা স্কেল স্কোর ১৫-এর মধ্যে মাত্র ৭, যা তার অবস্থাকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে নির্দেশ করে। শিশুটিকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হচ্ছে।

এদিকে নিনস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির জন্য পোস্ট-অপারেটিভ রুমে একটি আসন সংরক্ষিত রাখা হয়েছে। জটিল নিউরোসার্জারি ও পরবর্তী নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের সংশ্লিষ্ট সব ইউনিটকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে ঢাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা কার্যক্রম শুরু করা যায়।

গুলিবিদ্ধ শিশুটির সুস্থতার জন্য দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে তার পরিবার ও স্বজনরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au