বাংলাদেশ

‘নো বোট, নো ভোট’: ভোট না দেয়ার আহ্বান শেখ হাসিনার

  • 10:51 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৩৬ বার
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রাফিক্স ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল নিষিদ্ধ থাকায় এবং নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না পাওয়ায় তিনি এ আহ্বান জানান। যদিও নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে এবং এতে তিন হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে ১৯৯১ সালের পর এই প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে না স্বাধীনতাযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর দলটির সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘নৌকা না থাকলে ভোট নয়’। এই অডিও বার্তাটি দলের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। একই সঙ্গে দলীয় বিবৃতিতেও এই অবস্থানের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক।

এক অডিও বার্তায় শেখ হাসিনা বলেন, তারা নির্বাচন বর্জন করছেন না। বরং ভোট দিতে চাইলেও তাদের সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তার ভাষায়, ‘আমরা ভোট দিতে চাই, কিন্তু আমাদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। ব্যালটে যেখানে নৌকা নেই, সেখানে আমরা ভোট দিতে পারি না।’ তিনি ২০১৪ সালের নির্বাচনে বিএনপির অবস্থানের সঙ্গে নিজেদের অবস্থানের পার্থক্য টেনে বলেন, বিএনপি ভোট বর্জন করেছিল, আর আওয়ামী লীগকে ভোট দিতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর বিএনপি বুঝে গিয়েছিল যে জনগণ তাদের কর্মকাণ্ড ভুলে যাবে না এবং ভোট দেবে না, সে কারণেই তারা নির্বাচন বর্জন করেছিল। আওয়ামী লীগ সে পথে হাঁটছে না বলেও তিনি দাবি করেন।

অডিও বার্তায় শেখ হাসিনা গণতন্ত্রে আস্থার কথা তুলে ধরে বলেন, জনগণের রায়ের ওপর তাদের বিশ্বাস রয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক, ব্যালটে নৌকা প্রতীক রাখা হোক এবং সবাই মিলে নির্বাচনের রায় মেনে নেওয়া হোক। জনগণের ইচ্ছাকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

একই অডিও বার্তায় শেখ হাসিনা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের বিরোধিতাও করেন। তার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। পাশাপাশি একটি নির্বাচিত সরকারও এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না বলে তিনি মন্তব্য করেন।

এদিকে অতীত নির্বাচনে আওয়ামী লীগের ভোটপ্রাপ্তির পরিসংখ্যান তুলে ধরে জানা যায়, দলটি ১৯৯১ সালে ৩০ দশমিক ৮১ শতাংশ, ১৯৯৬ সালে ৩৩ দশমিক ৬২ শতাংশ, ২০০১ সালে ৪০ দশমিক ৯৭ শতাংশ এবং ২০০৮ সালে ৪০ দশমিক ২০ শতাংশ ভোট পেয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে দলটির ভোটপ্রাপ্তির হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ।

অন্যদিকে, শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহও আলোচনায় রয়েছে। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল রায়ে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনে সহিংস দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায় তার ওপর বর্তায়। জাতিসংঘের হিসাবে ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে।

আন্দোলনটি শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা বাতিলের দাবিতে। পরে সুপ্রিম কোর্ট কোটা বাতিল করলে এবং সরকার তা মেনে নিলেও আন্দোলন থামেনি। অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে আন্দোলনটি উগ্রপন্থি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যায়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৫ আগস্ট হাজারো মানুষ শেখ হাসিনার সরকারি বাসভবনে হামলা চালিয়ে তা ভাঙচুর ও লুট করে। ওই দিনই তিনি ঢাকা ত্যাগ করে ভারতে আশ্রয় নেন।

সূত্রঃ ডিএনএ ইন্ডিয়া

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au