বিশ্ব

হামলা হলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

  • 12:05 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে বলে সতর্ক করেছে তেহরান। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেসব দেশকে আগাম এই বার্তা দিয়েছে ইরান।

বুধবার ১৪ জানুয়ারি বার্তাসংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্যবস্তু হবে। তিনি বলেন, ইরান এসব দেশকে অনুরোধ জানিয়েছে যাতে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক পদক্ষেপ ঠেকাতে ভূমিকা নেয়।

এই সতর্কবার্তা এমন এক সময় এলো, যখন ইরানে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন সূত্রের আশঙ্কা, নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে কঠোর দমন-পীড়নের কারণে বিক্ষোভ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। তিনি বিক্ষোভ দমনের প্রতিবাদ জানিয়ে ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত করার ঘোষণাও দিয়েছেন।

মঙ্গলবার সামাজিকমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের জনগণকে আবারও আন্দোলনে নামার আহ্বান জানান। তিনি বলেন, ইরানের দেশপ্রেমিক জনগণ যেন তাদের আন্দোলন চালিয়ে যায় এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নেয়। একই সঙ্গে তিনি বিক্ষোভ দমনে জড়িতদের নাম নথিভুক্ত করার কথাও বলেন এবং হুঁশিয়ারি দেন, তাদের এর মূল্য দিতে হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানে বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানো হচ্ছে। এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত তিনি ইরানের কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসবেন না বলে জানান। পাশাপাশি তিনি ইরানের বিক্ষোভকারীদের সহায়তার কথাও উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আঞ্চলিক দেশগুলোও এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র: আলজাজিরা

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au