বাংলাদেশ

কাতারে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস

  • 7:06 pm - January 15, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- কাতারে বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসনের সুযোগ দেখিয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।

বুধবার ১৪ জানুয়ারি জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারের কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠান উন্নত জীবন, সহজ ভিসা ও দ্রুত অভিবাসনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের আকৃষ্ট করছে। এসব আশ্বাসে বিশ্বাস করে অনেক প্রবাসী বিপুল পরিমাণ অর্থ প্রদান করছেন এবং পরে প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দূতাবাস জানায়, এ ধরনের প্রতারণার ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন ভুক্তভোগী বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এতে প্রতারক চক্রগুলোর কার্যক্রমের বিষয়টি স্পষ্টভাবে সামনে এসেছে।

এই পরিস্থিতিতে ইউরোপ ও আমেরিকার কোনো দেশে যাওয়ার নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোভনীয় প্রস্তাব বা স্বপ্নের গল্পে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই ছাড়া কাউকে কোনো অর্থ না দেওয়ার জন্য কাতার প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

দূতাবাস আরও জানিয়েছে, সন্দেহজনক কোনো প্রস্তাব বা প্রতারণার তথ্য পাওয়া গেলে দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au