সর্বশেষ

অনির্বাণের পাশে দেব, ক্ষমা প্রার্থনা সুপারস্টারের

  • 5:40 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- জনপ্রিয় টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই টলিউডে ‘অলিখিত নিষেধাজ্ঞা’য় দিনাতিপাত করছেন। পরিস্থিতি এতটাই বেগতিক যে, ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া নিয়েই ব্যাপক জটিলতার মুখে পড়েছেন গুণি এ অভিনেতা। অনির্বাণ ভট্টাচার্য ও ফেডারেশনের মধ্যে চলমান উত্তপ্ত সম্পর্ক গলাতেই এবার এ অভিনেতার পাশে দাঁড়ালেন ওপার বাংলার সাংসদ ও সুপরাস্টার অভিনেতা দেব।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইমপা অফিসে স্ক্রিনিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দেব জানান, অনির্বাণ যেন শান্তিতে কাজ করতে পারেন, সেটাই তার একমাত্র অনুরোধ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অনির্বাণের হয়ে ক্ষমা প্রার্থনা করে তাকে আবারও কাজের সুযোগ দেওয়ার আবেদন জানান দেব।  তিনি বলেন, ‘আমি অনির্বাণের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে ক্ষমা চাইছি। ওকে কাজ করতে দিন।’

সেখানে দেব ছাড়াও স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, প্রযোজক নিসপাল সিং রানে ও রানা সরকার, প্রেক্ষাগৃহ মালিক ও পরিবেশক শতদীপ সাহা, পঙ্কজ লাডিয়া, অরিজিৎ দত্তসহ ইন্ডাস্ট্রির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

দেব আরও বলেন, টলিউডের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। কাজ বন্ধ হয়ে গেলে তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই শুধু অনির্বাণ নয়, ইন্ডাস্ট্রির প্রত্যেক শিল্পী ও কলাকুশলীর কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

তবে তার আসন্ন ছবিতে অনির্বাণ থাকবেন কিনা সে প্রসঙ্গে দেব বলেন, বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললেও এখনো তার কোনো চূড়ান্ত উত্তর মেলেনি। তবে অনির্বাণকে আবার বড় পর্দায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি দেব।  এর আগেও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন দেব ও অনির্বাণ।

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au