চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ১৭ জানুয়ারি- রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে একটি ফিলিং স্টেশনে তেলের টাকা চাইতে গেলে এক শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার আহ্লাদিপুর করিম ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি জব্দ করেছে এবং গাড়ির মালিক ও চালককে আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে কালো রঙের একটি ল্যান্ড ক্রুজার জিপ ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়। তেল নেওয়ার পর গাড়িটি টাকা পরিশোধ না করেই চলে যেতে চাইলে কর্মচারী রিপন সাহা বাধা দেন। অভিযোগ অনুযায়ী, এ সময় চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দিলে রিপন সাহাকে চাপা দেওয়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গাড়িটি চলে যাওয়ার সময় রিপন সাহা টাকার জন্য পিছু নিয়ে দৌড় দেন। ঢাকা-খুলনা মহাসড়কের দিকে যাওয়ার একপর্যায়ে তাকে গাড়িচাপা দেওয়া হয়। স্টেশনের আরেক কর্মচারী জাকির হোসেনও তাদের পেছনে দৌড়ে যান। তিনি মহাসড়কে গিয়ে রিপনের মাথা ও মুখ থেতলানো মরদেহ পড়ে থাকতে দেখেন।
ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা মেট্রো ঘ-১৩-৩৪৭৬ নম্বরের কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ ফিলিং স্টেশনে প্রবেশ করে। গাড়ির পাশে শ্রমিক রিপন সাহা ও গাড়ির মালিক আবুল হাসেমকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর আবুল হাসেম গাড়িতে উঠে বসেন। এরপর গাড়িটি চলতে শুরু করলে রিপন সাহা দৌড়ে গাড়ির পিছু নেন। তখন তাকে চাপা দিয়েই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, টাকা না দিয়ে গাড়িটি চলে যাওয়ার সময় রিপন সাহা দৌড়ে মহাসড়ক পর্যন্ত যান। পরে সেখানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গাড়ির মালিক আবুল হাসেম (সুজন) রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পেশায় তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। শুক্রবার বিকেলে তার বাড়ি থেকে জিপ গাড়িটি জব্দ করা হয় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে গাড়িচালক কামাল হোসেন (৪৩) কে আটক করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযুক্ত দুজন বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির একটি বাড়ি থেকে আবুল হাসেমকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au