বাংলাদেশ

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থীর কর্মী খুন: বিএনপির ৬৩ নেতাকর্মীর নামে মামলা

  • 3:37 am - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- ময়মনসিংহ-১ আসনে নির্বাচনি উত্তেজনার মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহতের ঘটনায় বিএনপির ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ১৭ জানুয়ারি দুপুরে নিহত নজরুল ইসলামের ছেলে সোলায়মান বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার উত্তর গামারীতলা গ্রামের প্রয়াত হাতেম আলীর ছেলে মো. আদম আলী (৫৪), চন্দ্রকোনা গ্রামের প্রয়াত আছম আলীর ছেলে মো. দুলাল মিয়া এবং ইব্রাহিম (৫৫)। পুলিশ জানায়, আদম আলী ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। অন্য দুইজন বিএনপির কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনি কার্যালয় উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন নজরুল ইসলাম (৪৫)। তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সক্রিয় সমর্থক ছিলেন।

হালুয়াঘাটা ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসনে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। নির্বাচনি প্রচার ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au