সর্বশেষ

ডাকটিকিটে জায়গা পেলেন মেগাস্টার দেব

  • 3:42 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- টলিউডে পা রাখার পর থেকেই অভিনয় দিয়ে ভক্ত-দর্শকের মন জয় করেছেন দেব। এমনকি এই অভিনেতার খ্যাতি সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। পরবর্তীতে রাজনীতির মাঠে নেমেও হয়ে উঠেছেন সকলের প্রিয়জন। রুপালি পর্দায় বাণিজ্যিক ঘরানার পাশাপাশি গল্পকেন্দ্রীক সিনেমাতেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন।

এবার এই তারকা নতুন এক স্বীকৃতি পেলেন। মেগাস্টার দেবের নামে এবার ডাক টিকিট চালু করেছে দেশটির ডাক বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। শনিবার (১৭ জানুয়ারি) ডাক টিকিটের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেতা উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি। একজন মানুষ হিসাবে সকলের ভালোবাসা এবং বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে চরম প্রাপ্তি। আমি চির কৃতজ্ঞ থাকব সকলের কাছে।’

প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেবের এই সম্মান প্রাপ্তিতে আনন্দে ভেসেছে গোটা ঘাটালবাসী। এদিকে, যে ডাকটিকিটে জায়গা করে নিয়েছেন নামিদামি ব্যক্তিত্বরা সেখানে এ অভিনেতার জায়গা করে নেওয়া দেখে তার ভক্তরাও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছে।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au