সর্বশেষ

২০২৬ সালের বিশ্বভ্রমণের টিজ দিলেন জায়ান মালিক

  • 3:44 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- গেল সোমবার (১২ জানুয়ারি) নিজের জন্মদিনে ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হন সাবেক ওয়ান ডিরেকশন সদস্য জায়ান মালিক। সম্প্রতি জনপ্রিয় এই সংগীতশিল্পী ২০২৬ সালের জন্য বড় কিছুর ইঙ্গিত দিয়েছেন, যা দেখে অনেকের ধারণা- এটি হতে যাচ্ছে মিউজিকে তার প্রথম পূর্ণাঙ্গ সলো ওয়ার্ল্ড ট্যুর।

এদিন জায়ান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লিঙ্ক শেয়ার করেন, যেখানে সম্ভাব্য এই ট্যুরে কোথায় কোথায় শো করবেন তার রহস্যময় টিজ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই বিশ্বজুড়ে জায়ান ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

২০২৬ সালের জানুয়ারিতে সপ্তাহব্যাপী লাস ভেগাস রেসিডেন্সি নিশ্চিত করার মাত্র কয়েকদিন পরই জায়ান মালিক এই ইঙ্গিতটি দিলেন। সিন সিটিতে একাধিক শো দিয়ে শুরু হতে যাচ্ছে তার লাইভ পারফরম্যান্সের নতুন অধ্যায়।

ইনস্টাগ্রামে প্রকাশিত নতুন টিজারে একাধিক শহর ও অঞ্চলের ইঙ্গিত পাওয়া গেছে, যা স্পষ্ট বোঝাচ্ছে জায়ান আবারও তার সঙ্গীত নিয়ে বিশ্বভ্রমণে নামতে প্রস্তুত।

বর্তমানে এই পপ তারকা লাইভ শোর পাশাপাশি স্টুডিওতেও ব্যস্ত সময় পার করছেন। গত বছর তিনি ব্ল্যাকপিঙ্কের জিসুর সঙ্গে প্রথম যৌথ ট্র্যাক ‘আইজ ক্লোজড’ প্রকাশ করেন, যা তার একক ক্যারিয়ার নিয়ে নতুন গুঞ্জন তৈরি করে। ভক্তরা এখন অপেক্ষায় আছে এই গানসহ আর কি কি নতুন সুর তারা মঞ্চে শুনতে পাবেন।

প্রাথমিকভাবে জায়ানের টিজারে প্রকাশ করা ট্যুর লোকেশনগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা ও মেক্সিকো। তবে এশিয়ার কোনো দেশ এখনো প্রথম দফার তালিকায় নেই। ফলে এই অঞ্চলের ভক্তরা আশায় আছেন, হয়তো শিগগিরই নতুন তারিখে এশিয়ার দেশগুলোও যোগ করা হবে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au