সর্বশেষ

ব্রেনওয়াশের অভিযোগে স্পষ্ট জবাব সানা খানের

  • 3:53 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- একসময়ের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। ২০২০ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রির আলো-ঝলমলে জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন।  এরপর মুফতি আনাস সায়েদকে বিয়ে করে সংসার এবং ধর্মীয় জীবনাচরণের দিকেই মনোনিবেশ করেন প্রাক্তন এই অভিনেত্রী।

এরপর থেকেই নানা সময়ে নেটিজেন ও সমালোচকেরা তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সানাকে নিয়ে প্রশ্ন তুলেছে, স্বামীর কথায় প্রভাবিত হয়েই কি বলিউড ছেড়েছেন তিনি? এবার অভিনেত্রী নিজেই সেসব জল্পনার জবাব দিলেন।  স্পষ্ট ভাষায় সানার উত্তর, তাকে কেউ ব্রেনওয়াশ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিজের।

এই বিগ বস তারকার ভাষ্য, ‘কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।’ সঙ্গে তার স্বামী মুফতি আনাস সায়েদ যে তাকে অভিনয় ছাড়তে কখনো বাধ্য করেননি সেটাও স্পষ্ট ভাষায় জানান সানা।

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সানা এর আগে বলেছিলেন- শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। পাশাপাশি স্বামী তার সিদ্ধান্তকে সবসময়ই সমর্থন করেছেন ঠিক, কিন্তু কখনো তার উপর চাপিয়ে দেননি বলেও নানা সময়ে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির মাধ্যমে সানা বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি সালমান খানের ‘জয় হো’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au