বিশ্ব

ইরানের গণবিক্ষোভে অন্তত ৫ হাজার নিহত: সরকারি কর্মকর্তা

তেহরানে সীমিত ইন্টারনেট চালু হলেও অধিকাংশ মোবাইল ডেটা এখনো বন্ধ

  • 11:17 am - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৪১ বার
ইরানের দেশব্যাপী বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি এক সরকারি কর্মকর্তার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক আঞ্চলিক ইরানি কর্মকর্তা। রোববার (১৮ তারিখ) রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিহতদের মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং এই হত্যাকাণ্ডের জন্য তিনি “সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের” দায়ী করেন, যারা “নিরীহ ইরানিদের” হত্যা করেছে।

সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, সবচেয়ে তীব্র সংঘর্ষ ও সর্বাধিক প্রাণহানি ঘটেছে উত্তর–পশ্চিম ইরানের কুর্দি অধ্যুষিত এলাকায়। এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই কুর্দি বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কেন্দ্র হিসেবে পরিচিত এবং অতীতের অস্থিরতার সময়ও এখানেই সবচেয়ে সহিংস ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এক সপ্তাহের বেশি সময় ধরে দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণ বন্ধ রাখার পর কর্তৃপক্ষ “ধীরে ধীরে” সংযোগ পুনরুদ্ধারের কথা ভাবছে।

রোববার সকালে এএফপি তাদের তেহরান কার্যালয় থেকে সীমিতভাবে ইন্টারনেটে যুক্ত হতে সক্ষম হয়, যদিও অধিকাংশ ইন্টারনেট সেবাদাতা ও মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে। কেন সীমিত এই সংযোগ সম্ভব হলো, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

গত মঙ্গলবার (১৩ তারিখ) থেকে আন্তর্জাতিক বহির্গামী কল চালু ছিল এবং শনিবার (১৭ তারিখ) সকালে টেক্সট মেসেজ সেবাও পুনরায় চালু করা হয়।

শনিবার রাতে তাসনিম নিউজ এজেন্সি জানায়,

“সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে ইন্টারনেট সংযোগ ধীরে ধীরে পুনরুদ্ধার করা হবে”, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

একটি “অবহিত সূত্রের” বরাত দিয়ে সংস্থাটি আরও জানায়, ইরানের অভ্যন্তরীণ ইন্ট্রানেটে স্থানীয় মেসেজিং অ্যাপগুলো শিগগিরই সক্রিয় করা হবে।
(সূত্র: ডয়চে ভেলে/রয়টার্স)

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au