বাংলাদেশ

হত্যা মামলায় চিন্ময় ব্রহ্মচারীর বিচার শুরুর আদেশ

চিন্ময় কৃষ্ণ দাসকে মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ

  • 4:53 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
আদালত প্রাঙ্গণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি: চট্টগ্রামের আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

এর আগে গত ৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার আদালতের কাছে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। তবে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাহিদুল হক সেই আবেদন নাকচ করে দেন।

সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার মোট ৩৯ আসামির মধ্যে ১৬ জন এখনও পলাতক রয়েছেন।

হত্যাকাণ্ডের প্রেক্ষাপট

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে তার সমর্থকরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ স্টান গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে। এ সময় কোর্ট রোডের রঙ্গম কনভেনশন হলের কাছে সৃষ্ট উত্তেজনার মধ্যে আইনজীবী আলিফের ওপর হামলা চালানো হয়। তাকে মারধর ও ছুরিকাঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আলিফের বাবা জামাল উদ্দিন ২০২৪ সালের ২৯ নভেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫–১৬ জনকে আসামি করা হয়। আসামিদের অধিকাংশই রঙ্গম কনভেনশন হল সংলগ্ন বান্ডেল রোড শেবক কলোনির বাসিন্দা।

তদন্ত শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান ২০২৫ সালের ১ জুলাই ৩৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন, যেখানে চিন্ময় দাসকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়। পরে ২৫ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে এবং আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।

আদালত ঘিরে কঠোর নিরাপত্তা

রোববার সকাল থেকেই আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। টেরিবাজার, লালদিঘীর পাড়, জেল রোড, কোতোয়ালি মোড়, জহুর হকার্স মার্কেট, হাজারী গলি, কেসি দে রোডসহ আশপাশের এলাকায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়।

সকাল সাড়ে ৮টার দিকে আদালত ভবনের প্রধান ফটকে ব্যারিকেডের পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। আইনজীবী, আদালতকর্মী, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি টহল দল এসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এর আগে শনিবার রাতে পুলিশ জানায়, অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় “বিশেষ নিরাপত্তা” ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রতিক্রিয়া

ওটিএন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “আদালত এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের একসঙ্গে এত কড়া নিরাপত্তা আগে কখনও দেখিনি। মানুষ কিছুটা আতঙ্কের মধ্যেই আছে।”

মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়ায় বিচারপ্রক্রিয়া দ্রুত এগোবে বলে আশা করছেন নিহত আইনজীবীর পরিবার ও সহকর্মীরা। বর্তমান পরিস্থিতিতে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন কেবল একটি মামলার বিষয় নয়, বরং তা এখন হয়ে উঠেছে বিচার বিভাগের নিরপেক্ষতা, সাংবিধানিক অধিকার ও রাজনৈতিক চাপের প্রভাব নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্কের কেন্দ্রবিন্দু।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au