বাংলাদেশ

মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • 7:34 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
মুন্সিগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় ভাড়া বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন আমেনা বেগম (৩২) এবং তার আট বছর বয়সী মেয়ে মরিয়ম। আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পেশায় কাঠমিস্ত্রি। তার বাড়ি বরিশাল জেলায়। পরিবারটি দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামান সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ মাস আগে আমেনা বেগম স্বামী ও সন্তানদের নিয়ে ওই বাড়িতে ভাড়া ওঠেন। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে প্রতিবেশীরা বাসার ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজায় ডাকাডাকি শুরু করেন। দীর্ঘ সময় সাড়া না মেলায় তারা দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে দেখা গেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য প্রস্তুতির প্রক্রিয়া চলছে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au