বিশ্ব

হঠাৎ কেন পদত্যাগ করতে চাইছেন ট্রাইব্যুনালের পরামর্শক টবি ক্যাডম্যান

  • 3:29 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার

মেলবোর্ন, ২০ জানুয়ারি- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান জানিয়েছেন, তাঁর মেয়াদ ছয় মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্য দিয়ে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

সোমবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপ বার্তায় প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন টবি ক্যাডম্যান। তিনি বলেন, তাঁর নিয়োগ ছিল ১২ মাসের জন্য, যা ২০২৫ সালের নভেম্বর মাসে শেষ হয়। মেয়াদ শেষে আরও ছয় মাসের জন্য নবায়নের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা গ্রহণ করেননি এবং আইন মন্ত্রণালয়কে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

এর আগে সোমবার বিকেলে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ফেসবুকে এক পোস্টে লেখেন, চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে টবি ক্যাডম্যান পদত্যাগ করতে যাচ্ছেন এবং এ বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। ওই পোস্টের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। সরকার শুরুতে তাঁর মেয়াদ বাড়ানোর কথা ভেবেছিল। তবে মেয়াদ শেষ হতে মাত্র কয়েক দিন বাকি থাকায় নতুন করে কোনো চুক্তিতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় আইন মন্ত্রণালয়। তাজুল ইসলামের ভাষ্য অনুযায়ী, টবি ক্যাডম্যান নিজেও মেয়াদ বাড়ানোর আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর এগোয়নি।

তবে টবি ক্যাডম্যান এই ব্যাখ্যার সঙ্গে ভিন্নমত পোষণ করেন। তিনি প্রথম আলোকে বলেন, আইন উপদেষ্টা ও চিফ প্রসিকিউটরকে জানানোর পর তিনি প্রধান উপদেষ্টাকেও পদত্যাগের সিদ্ধান্তের কথা অবহিত করেছেন। মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তটি তাঁর নিজের এবং সেটি তিনি সচেতনভাবেই নিয়েছেন।

চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদে না থাকার পেছনের কারণ সম্পর্কে টবি ক্যাডম্যান বিস্তারিত কিছু জানাননি।

টবি ক্যাডম্যান লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান গার্নিকা ৩৭–এর যুগ্ম প্রধান। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে তিনি অভিযুক্তদের পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে সে সময় তাঁকে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি বাংলাদেশে আসেন এবং এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান।

তার মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন না নেওয়া এবং পদত্যাগের সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ঘিরে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au