বাংলাদেশ

নিখোঁজের ‎৭ দিন পর নদীতে মিলল হিন্দু শিক্ষার্থীর মরদেহ

  • 4:56 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
অভি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাসিন্দা রমেশ চন্দ্রের বড় ছেলে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জানুয়ারি- নওগাঁ শহরের কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে নিখোঁজের সাত দিন পর উদ্ধার হয়েছে এক কলেজছাত্রের মরদেহ। শনিবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করে। নিহত ওই কলেজছাত্রের নাম অভি।

অভি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাসিন্দা রমেশ চন্দ্রের বড় ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনায় মেধাবী অভি পরিবারের বড় ভরসা ছিলেন বলে জানান স্বজনরা।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অনার্স শেষ করে ভালো একটি চাকরিতে যোগ দিয়ে বাবার সংসারের হাল ধরাই ছিল অভির স্বপ্ন। তার ফাইনাল পরীক্ষা সামনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। কিন্তু নিখোঁজ হওয়ার পর থেকেই সেই স্বপ্নে অনিশ্চয়তার ছায়া নেমে আসে। অবশেষে নদী থেকে ছেলের মরদেহ উদ্ধার হওয়ার খবরে ভেঙে পড়েন বাবা রমেশ চন্দ্র। ছেলের নিথর দেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়ে আহাজারি করতে থাকেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, সন্তানের মরদেহ নিজের কাঁধে বহনের যন্ত্রণা যে কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করা যায় না।

পারিবারিক সূত্র জানায়, আজ থেকে ঠিক সাত দিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হন অভি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিল। এর মধ্যেই শনিবার কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে উদ্ধার হওয়া মরদেহটি অভির বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

অভির এমন অকাল ও রহস্যজনক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au