সর্বশেষ

নবমবারের মতো বিগ ব্যাশের ফাইনালে উঠার নজির গড়ল পার্থ স্কচার্স

  • 5:08 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জানুয়ারি-বিগ ব্যাশের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিডনি সিক্সার্সকে পাত্তাই দিল না পার্থ স্কচার্স। ৪৮ রানের বড় ব্যবধানে জিতে নবমবারের মতো ফাইনালে উঠার নজির গড়ল দলটি। বিগ ব্যাশের ইতিহাসে এত বেশিবার ফাইনালে উঠার রেকর্ড নেই অন্য কোনো দলের।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে পার্থ স্কচার্স। জবাবে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় সিডনির ইনিংস।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পার্থ। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি দলের ব্যাটাররা। বিশের কোটা ছাড়িয়েছেন মাত্র তিনজন ব্যাটার। সর্বোচ্চ ৪৯ রান আসে ওপেনার ফিন অ্যালেনের ব্যাট থেকে। ২৯ রান করেন দলনেতা অ্যাস্টন টার্নার। আর ২০ রান করেন ঝাই রিচার্ডসন। বাকিরা থামেন দশের কোটা পূরণের আগেই।

রান তাড়া করতে নেমে পার্থ স্কচার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সিডনির ব্যাটাররা। ওপেনার স্টিভেন স্মিথ ছাড়া বিশের ঘর পার করতে পারেননি কোনো দলই। ২৪ বলে ৩৭ রান করেন স্মিথ।

পার্থের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহলি বেয়ার্ডম্যান। দুটি করে উইকেট নেন কুপার কনোলি ও ডেভিড পাইনে। আর একটি করে উইকেট নেন দুজন বোলার।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au