সর্বশেষ

জেসুসের জোড়া গোলে ইন্টারকে হারিয়ে টেবিলের শীর্ষস্থানে আর্সেনাল

  • 1:55 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:৯৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ জানুয়ারি-চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দাপট ধরে রাখলো আর্সেনাল। গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে ইন্টার মিলানকে তাদেরই ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ দিলো গানাররা।

ইন্টারকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে অন্য গোলটি করেছেন ভিক্তর ইয়োকেরেশ। স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেছেন পেতার সুসিচ।

সান সিরোতে এদিন শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় আর্সেনাল। শুরুর কয়েকটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর দশ মিনিটে দলকে সাফল্য এনে দেন জেসুস। ইউরিয়েন টিম্বারের ব্যর্থ শট নাগালে পেয়ে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে লড়াই জমিয়ে তুলেছিল ইন্টারও। আট মিনিটের ব্যবধানে স্বাগতিকদের সমতায় ফেরান সুসিচ। লাউতারো মার্তিনেজের বাড়ানো বল প্রথমে মাহকুশ টুহাম ও পরে নিকোলো বারেল্লা জালে জড়াতে ব্যর্থ হলে ফিরতি বলে ডি-বক্সের বাইরে থেকে কাছের পোস্ট দিয়ে গতিময় শটে জাল খুঁজে নেন সুসিচ।

স্বাগতিকদের অবশ্য বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দেননি জেসুস। ৩১তম মিনিটে বুকায়ো সাকার কর্নারে দূরের পোস্টে লিয়ান্দ্রো ত্রোসারের হেড ক্রসবার ছুঁয়ে ফিরলে হেডেই ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১১ মিনিট পর ফেদেরিকো দিমার্কোর গতিময় শট ঠেকিয়ে আর্সেনালের জাল রক্ষা করেন গোলররক্ষক দাভিদ রায়া।

দ্বিতীয়ার্ধে দুদলই লড়াইটা জমিয়ে তোলে। তবে একপাশে রায়া আর অন্যপাশে ইয়ান সোমার জাল অক্ষত রেখে যান। শেষদিকে অবশ্য সোমারকে ব্যর্থ করে আর্সেনালকে তৃতীয় গোলটি এনে দেন ইয়োকেরেশ। সাকার কাছ থেকে বল পেয়ে গতিময় শটে ঠিকানা খুঁজে নেন তিনি। তাতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্সেনালের।

সাত ম্যাচের সবকটি জিতে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করলো আর্সেনাল। টানা তিন ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে ইন্টার।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au