বাংলাদেশ

রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির হেভি ওয়েট প্রার্থী

  • 8:36 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
কুমিল্লা–৪ আসনের বিএনপির হেভি ওয়েট প্রার্থী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- কুমিল্লা–৪ আসনের বিএনপির হেভি ওয়েট প্রার্থী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ হওয়ায় আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারালেন তিনি।

বুধবার ২১ জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

আদালতের আদেশের পর হাসনাত আবদুল্লাহর আইনজীবী মোহাম্মদ হোসাইন লিপু বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়নপত্র দাখিলের সময় ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে আদালত ও নির্বাচন কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন। আদালত আজ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে চাইলে তিনি হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এর আগে মঙ্গলবার ২০ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট আবেদনের শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। ওই রিটে তিনি নির্বাচন কমিশনের ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন।

মঞ্জুরুল আহসান মুন্সী গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন। এর আগে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। ওই সিদ্ধান্তে বলা হয়, তিনি ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন কুমিল্লা–৪ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করেছেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত শুনানি শেষে নির্বাচন কমিশন হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে। সেই সঙ্গে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলেও শেষ পর্যন্ত আদালতে তা খারিজ হয়ে যায়।

সবশেষ আদালতের আদেশের মাধ্যমে কুমিল্লা–৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au