বাংলাদেশ

বাংলাদেশের ছয় মাসে রাজস্ব ঘাটতি ৪৬ হাজার কোটি টাকা

  • 9:30 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
রাজস্ব। প্রতীকী ছবি

মেলবোর্ন, ২১  জানুয়ারি- চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে এনবিআরের রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা। আয়কর, ভ্যাট ও কাস্টমস এই তিন অনুবিভাগের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি তৈরি হয়েছে আয়কর খাতে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের হিসাবে দেখা যায়, অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা। ফলে এই সময়ের মধ্যেই মোট রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকা। যদিও বড় অঙ্কের এই ঘাটতির মধ্যেও এনবিআর গড়ে ১৪ দশমিক ১৯ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনলাইনভিত্তিক কার্যক্রমসহ নানা উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হচ্ছে না। তাঁদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সামগ্রিক ব্যবসা ও বাণিজ্যে ধীরগতি রয়েছে। এর পাশাপাশি এনবিআরের চলমান আন্দোলনের প্রভাবও রাজস্ব আহরণে পিছিয়ে পড়ার একটি কারণ হিসেবে কাজ করেছে।

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, প্রথম ছয় মাসে আয়কর খাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৪০৫ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৬১ হাজার ৮৭৫ কোটি টাকা। এতে আয়কর খাতে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৩০ কোটি টাকা, যা মোট ঘাটতির অর্ধেকেরও বেশি। শুল্ক খাতে এই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৬৫ হাজার কোটি টাকা, আদায় হয়েছে ৫২ হাজার ৮৬০ কোটি টাকা। ফলে শুল্ক খাতে ঘাটতি দাঁড়িয়েছে ১২ হাজার ১৪০ কোটি টাকা। আর ভ্যাট খাতে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা, যেখানে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি টাকা। এতে ভ্যাট খাতে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৩০৬ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি থাকলেও তা নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য যথেষ্ট নয়। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতি, করজালের সীমিত বিস্তার এবং রাজস্ব প্রশাসনের কাঠামোগত দুর্বলতার কারণে প্রত্যাশিত রাজস্ব আদায় সম্ভব হচ্ছে না। পাশাপাশি অর্থবছরের মাঝপথে এক দফায় রাজস্ব লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেওয়ায় বাস্তবতার সঙ্গে ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠেছে বলেও তারা মনে করেন।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au