শিক্ষা

নাটোরে কলেজ শিক্ষক রেজাউল করিমকে নৃশংসভাবে হত্যা

  • 1:59 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:২৮৮ বার
নিহত রেজাউল করিম

মেলবোর্ন ২২ জানুয়ারি- নাটোরের সিংড়া উপজেলায় এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে সিংড়া পৌরসভার কুমারপাড়া এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিক্ষক রেজাউল করিম বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির সামনে রেজাউল করিমের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং একপর্যায়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির সামনে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং এর পেছনের উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখা হচ্ছে।”

নিহত রেজাউল করিম জিয়া পরিষদের একজন সদস্য ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি আসন্ন নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হক আনুর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তার রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।

এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশপাশের মানুষের সঙ্গে কথা বলে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au