বাংলাদেশ

নির্বাচনী প্রচার শুরু আজ

  • 2:19 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হচ্ছে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে গতকাল বুধবার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে দেশজুড়ে নির্বাচনের চূড়ান্ত আমেজ স্পষ্ট হয়ে উঠেছে।

নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও হবে পৃথক ব্যালটে।

প্রচার শুরুর প্রথম দিনেই মাঠে নামছে প্রধান রাজনৈতিক দলগুলো। বিএনপি আজ দিনের শুরুতেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে প্রচারণা শুরু করবে। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পাশাপাশি তিনি সিলেটের সঙ্গে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার—এই সাত জেলার সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

দুপুরে রাজধানীর মিরপুরের আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভা আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এ জনসভায় দলের আমির শফিকুর রহমানসহ ১০–দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানিয়েছে। উল্লেখ্য, এই মাঠটি শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত।

জাতীয় নাগরিক পার্টি (এনসপি) আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু করবে। পরে তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা ও প্রচারণা কর্মসূচি পালন করা হবে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

এ ছাড়া সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবে সিপিবি। অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়ায় বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাথাল প্রতীকের প্রচার কার্যক্রম শুরু করবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ৩০০ সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩ হাজার ৪২২ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন ২ হাজার ৮৫ জন। যাচাই-বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়ন বাতিল হলেও আপিল শুনানির পর ৪৩১ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ান। ফলে সারা দেশে ২৯৮টি আসনে চূড়ান্তভাবে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। পাবনা-১ ও পাবনা-২ আসনে নতুন তফসিল ঘোষণার কারণে ওই দুটি আসনের প্রার্থীরা এই তালিকার বাইরে থাকবে।

এদিকে নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে আচরণবিধি বাস্তবায়ন। প্রচার শুরুর সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি মানা নিশ্চিত করা এবং সংঘাত এড়ানো কমিশনের জন্য বড় পরীক্ষায় পরিণত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au