বিজ্ঞান ও প্রযুক্তি

শাটডাউন সমস্যা: জরুরি আপডেট আনল মাইক্রোসফট

  • 5:05 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:৬১ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- উইন্ডোজ ১১- এর আপডেটের কারণে সৃষ্ট গুরুতর ত্রুটি সমাধানে জরুরি আপডেট প্রকাশ করেছে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট। ওই আপডেটের ফলে কিছু ব্যবহারকারীর কম্পিউটার বন্ধ না হওয়াসহ একাধিক বাগ দেখা দেয়।

ফলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ লেটেস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত তিনটি বড় সমস্যার কথা স্বীকার করেছে মাইক্রোসফট।

প্রতিবেদন অনুযায়ী, সমস্যাগুলোর মধ্যে রয়েছে- রিমোট ডেস্কটপ সংযোগ ব্যর্থ হওয়া, উইন্ডোজ ১১ বন্ধ না হওয়া এবং আউটলুক ক্লাসিক অ্যাপ ফ্রিজ বা ক্র্যাশ করা। এর মধ্যে শাটডাউন সমস্যা তুলনামূলকভাবে কম হলেও রিমোট অ্যাকসেস ও আউটলুক- সংক্রান্ত সমস্যাগুলো বেশ সাধারণভাবে ব্যবহারকারীদের ভোগাচ্ছে।

উইন্ডোজ লেটেস্ট জানায়, মাইক্রোসফট এরই মধ্যে অন্তত দুটি সমস্যার সমাধান দিয়েছে। এর মধ্যে রয়েছে উইন্ডোজ ১১- এর ২৩এইচ২ সংস্করণে শাটডাউন ব্যর্থতার সমস্যা এবং ২৪এইচ২ ও ২৫এইচ২ সংস্করণে রিমোট ডেস্কটপে লগইন ব্যর্থ হওয়ার গুরুতর ত্রুটি।

রিমোট ডেস্কটপ সমস্যার বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, জানুয়ারি ২০২৬-এর নিরাপত্তা আপডেট ইনস্টল করার পর কিছু ব্যবহারকারী রিমোট ডেস্কটপ সংযোগের সময় সাইন-ইন ব্যর্থতার মুখে পড়েন। এতে উইন্ডোজ অ্যাপসহ বিভিন্ন রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনের অথেনটিকেশন প্রক্রিয়া ব্যাহত হয়।

উইন্ডোজ ১১-এর পুরোনো ২৩এইচ২ সংস্করণে শাটডাউন সমস্যার ব্যাখ্যায় মাইক্রোসফট জানায়, ১৩ জানুয়ারি ২০২৬- এর আপডেট ইনস্টল করার পর ‘সিকিউর লঞ্চ’ চালু থাকা কিছু পিসি বন্ধ বা হাইবারনেট হতে পারছিল না। এর বদলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হচ্ছিল। তবে সর্বশেষ জরুরি আপডেটে এই সমস্যার সমাধান দেওয়া হয়েছে।

তবে এখনো একটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়ে গেছে। পিওপি (POP) অ্যাকাউন্ট ব্যবহার করলে আউটলুক ক্লাসিক অ্যাপ ক্র্যাশ করছে, যার কোনো সমাধান এখনো প্রকাশ করেনি মাইক্রোসফট। উইন্ডোজ লেটেস্ট আরো জানায়, এ ছাড়া আরো তিনটি সমস্যা এখনো আনপ্যাচড রয়েছে, যেগুলো মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেনি।

এসব সমস্যার মধ্যে রয়েছে- লগইনের সময় কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য কালো স্ক্রিন দেখা দেওয়া এবং ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড স্বয়ংক্রিয়ভাবে কালো হয়ে যাওয়ার ত্রুটি। এসব বাগের সমাধান কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি মাইক্রোসফট।

এই শাখার আরও খবর

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au