সর্বশেষ

দোহায় শান্তির ঠিকানা খুঁজে নিলেন সাইফ আলি খান

  • 7:39 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ২২ জানুয়ারি- পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের ব্যস্ত জীবন যখন দমবন্ধ হয়ে ওঠে, ঠিক তখনই ছুটে গেলেন দোহায়। গ্ল্যামার জগৎ থেকে দূরে একটু শান্তির খোঁজে তিনি পাড়ি জমালেন নিজের কেনা নতুন বাড়িতে। সম্প্রতি সেই রাজকীয় বাড়ির অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখালেন অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক সূত্রে পাওয়া বিশাল ‘পতৌদি প্যালেস’ থাকা সত্ত্বেও কেন কাতারে নতুন বাড়ি? সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সাইফ আলি বলেন, এ বাড়িটি দারুণ শান্ত আর নিভৃত।

মুম্বাইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্জিদের ভিড়। কিন্তু দোহার এ বাড়িতে গোপনীয়তা বজায় থাকে ষোলোআনা। এখানে নিজের মতো করে চিন্তা করা যায়, কাজের চাপ থেকে ছুটি মেলে সহজেই বলে জানান সাইফ।

অভিনেতার চোখধাঁধানো অন্দরসজ্জা নতুন এ ডুপ্লেক্স ভবনের সাজসজ্জায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির সদর দরজা খুললেই দেখা যায় বিশাল এক ব্যালকনি, যেখানে রাখা আছে আরাম কেদারা। সেখান থেকেই দিগন্ত জোড়া সূর্যাস্ত উপভোগ করেন বলি অভিনেতা। সামনেই স্বচ্ছ জলরাশির বিশাল সুইমিংপুল। ঘরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে হালকা শান্ত রঙ আর স্বচ্ছ পর্দা, যা ঘরকে আরও স্নিগ্ধ করে তুলেছে। পড়াশোনা আর শরীরচর্চায় সময় পার বই পড়তে দারুণ ভালোবাসেন সাইফ আলি খান।

শোবারঘরের জানালার পাশেই রাখা আছে একটি ছোট সোফা ও ল্যাম্প। অলস দুপুরে বই হাতে ওই সোফায় বসে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। তবে বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও কোনো ছাড় দেন না অভিনেতা। এ ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যেখানে নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা করেন অভিনেতা।

এই শাখার আরও খবর

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au