Uncategorized

জেলেনেস্কির সঙ্গে বৈঠকের পরই পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের

  • 2:24 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:৩৮৯ বার
ডাভোসে জেলেনস্কির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, পুতিনকে সরাসরি বলেছেন যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটতেই হবে।

বৃহস্পতিবার ডাভোসে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে তাঁর আলোচনা ‘ভালো’ হয়েছে। তবে এই বৈঠক থেকে কোনো বড় অগ্রগতি বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল ট্রাম্প ও জেলেনস্কির প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ।

মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দূতরা বৃহস্পতিবারই মস্কো যাচ্ছেন। পুতিনের উদ্দেশে নিজের বার্তা কী ছিল—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যুদ্ধ শেষ হতে হবে।”

এর আগের দিন বুধবার ট্রাম্প দাবি করেছিলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতা “যথেষ্ট কাছাকাছি” অবস্থায় রয়েছে। তবে বাস্তবে এখন পর্যন্ত মস্কোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধে আগ্রহের কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

জেলেনস্কি ডাভোসে যাওয়ার আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়ন নিয়ে যদি ট্রাম্পের সঙ্গে কোনো সমঝোতার সুযোগ থাকে, তবেই তিনি বৈঠকে অংশ নেবেন। তবে এই বৈঠকের পর বড় ধরনের কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি।

গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প ইউক্রেন নীতিতে বড় পরিবর্তন এনেছেন। তিনি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছেন এবং যুদ্ধ অবসানে আলোচনার ওপর গুরুত্ব দিচ্ছেন।

এদিকে ইউক্রেনে চলমান রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই সংকটের মধ্যেই ডাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জেলেনস্কির একটি বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তাঁর মুখপাত্র।

ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন, “যদি উভয় পক্ষ সমাধান চায়, তাহলে আমরা অবশ্যই সমাধানে পৌঁছাতে পারব। আমার মনে হয়, আমরা ইতোমধ্যে অনেক অগ্রগতি করেছি।”

তবে মাঠপর্যায়ের বাস্তবতা ও কূটনৈতিক অবস্থান বিবেচনায় নিয়ে যুদ্ধ বন্ধের পথ এখনও অনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লাখের বেশি মানুষ

জলবায়ু পরিবর্তন, হিমবাহ গলে হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে হিমালয় অঞ্চলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে,…

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ২ হাজার ৬০ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার…

গেজেট তালিকায় বর্মণ ও কোচ, সরকারি জরিপে বাদ পড়লেন বহু মানুষ

সরকারি গেজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্বীকৃতি থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপে বাদ পড়েছেন বর্মণ ও…

ইউক্রেনের সরকারি অ্যাপে সাইবার হামলা, পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তায় আতঙ্ক

ইউক্রেনের জরুরি সতর্কবার্তা দেওয়ার সরকারি মোবাইল অ্যাপে সাইবার হামলা চালিয়েছে অজ্ঞাত হ্যাকাররা। অ্যাপটি হ্যাক করে দেশটির নাগরিকদের মোবাইল ফোনে পারমাণবিক হামলার আশঙ্কাসহ বিভিন্ন ভুয়া সতর্কবার্তা…

শ্রমিক আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ, চাপে সরকার?

ওটিএন বাংলা রিপোর্ট :  পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শুরু হওয়া আন্দোলন চতুর্থ দিনেও থামেনি। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক…

ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলে কলম্বিয়ার একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে সেনাবাহিনীর চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির আপুরে রাজ্যে এ অভিযান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au