বাংলাদেশ

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা গুরুতর

  • 6:07 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:২৬৪ বার
আহত বিএনপি নেতা হাসান মোল্লা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতাকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা গুরুতর। আহত ওই নেতার নাম হাসান মোল্লা। তিনি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন হাসান মোল্লা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হয়ে হাসান মোল্লা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে রাত ১১টার দিকে তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসান মোল্লার পেটের ডান পাশে গুলি লেগেছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই হামলাকারীরা গুলি ছোড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au