সর্বশেষ

করণ জোহরের অনুষ্ঠানে কেন অশ্রুজল রানীর?

  • 12:29 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার

মেলবোর্ন, ২৫ জানুয়ারি– তিন দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয়জীবন উদ্‌যাপনের এক আবেগঘন সন্ধ্যায় রানী মুখার্জি ফিরে তাকালেন তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিতে। ইয়াশ রাজ ফিল্মস আয়োজিত এক বিশেষ আলাপচারিতায় করণ জোহরের সঙ্গে বসে রানি ভাগ করে নেন সিনেমায় তার যাত্রার শুরুর দিনগুলোর গল্প, সাফল্য-সংগ্রামের মুহূর্ত এবং পর্দার আড়ালের মানুষ রানী মুখার্জির নানা অনুভূতি। ‘মারদানি ৩’ মুক্তির আগমুহূর্তে আয়োজিত এই ৮৪ মিনিটের কথোপকথন যেন হয়ে ওঠে অভিনেত্রীর জীবনের এক আন্তরিক আত্মকথন।

তবে সাক্ষাৎকারের সবচেয়ে স্পর্শকাতর মুহূর্ত আসে অনুষ্ঠানের শেষভাগে। করণ জোহর জানান, তিনি রানী কন্যা আদিরার লেখা একটি চিঠি পড়ে শোনাবেন, যা সম্ভবত এই প্রথমবার প্রকাশ্যে শোনা হলো। মেয়ের লেখা সেই ব্যক্তিগত চিঠি রানী মুখার্জিকে আবেগে আপ্লুত করে তোলে।

চিঠিতে আদিরা সরাসরি মাকে সম্বোধন করে লেখে, ‘তুমি পৃথিবীর সেরা মা।’ মা-মেয়ের একসঙ্গে কাটানো অসংখ্য আনন্দ, হাসি-কান্নার স্মৃতির কথা তুলে ধরে সে জানায়, রানী শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি একজন নিবেদিতপ্রাণ মা-ও। আদিরা মায়ের কাছ থেকে পাওয়া অভিনয়, নাচ ও আঁকার দক্ষতার কথা যেমন উল্লেখ করে, তেমনি মায়ের স্বল্পমেজাজের কথাও মজার ছলে তুলে ধরে।

চিঠির প্রতিটি লাইনে ফুটে ওঠে রানী মুখার্জির পর্দার বাইরের এক ভিন্ন রূপ— যেখানে তিনি একজন তারকা নন, বরং একজন মা, একজন আশ্রয়, একজন অনুপ্রেরণা। ভবিষ্যতে মায়ের মতোই দয়ালু, আত্মবিশ্বাসী ও শক্তিমান হয়ে ওঠার স্বপ্নের কথা জানিয়ে আদিরা চিঠির শেষে মা-মেয়ের অটুট বন্ধনের কথা স্মরণ করিয়ে দেয়।

তিন দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় চরিত্র ও স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়া রানী মুখার্জির এই ব্যক্তিগত মুহূর্ত যেন মনে করিয়ে দেয়— রুপালি পর্দার উজ্জ্বলতার আড়ালেও রয়েছে ভালোবাসা, পরিবার ও আবেগে গড়া এক নীরব কিন্তু শক্ত ভিত। আর সেই ভিতের কেন্দ্রেই রয়েছেন রানি— একজন অভিনেত্রী, আর তার চেয়েও বড় করে, একজন মা।

এদিকে ‘মারদানি’ সিক্যুয়ালে রানী মুখার্জি প্রথম থেকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। এবার মারদানির তৃতীয় পর্বেও সেই সাহসী পুলিশ অফিসার হয়ে দর্শকের সামনে আসছেন এই তারকা। ইয়াশ রাজ ফিল্মস-এর এই ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। এটি মুক্তি পাবে ৩০ জানুয়ারি।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au