বাংলাদেশ

অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত : প্রণয় ভার্মা

  • 3:18 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার

মেলবোর্ন, ২৫ জানুয়ারি- ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারত সমর্থন করে আসছে এবং এই সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিশ্বাস, পারস্পরিক সম্মান এবং অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

শনিবার (২৪ জানুয়ারি) ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যৌথ ত্যাগের মধ্য দিয়ে দুই দেশের যে বিশেষ সম্পর্কের সূচনা হয়েছিল, তা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। সাহিত্য, সংগীত ও শিল্পকলার প্রতি অভিন্ন ভালোবাসা দুই দেশের জনগণের মধ্যে এক অনন্য সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করেছে।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো সাহিত্যিকদের রচনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতি ও চিন্তাধারা একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। পাশাপাশি নৃত্য, নাটক ও চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্য দুই দেশের জনগণের সাংস্কৃতিক সান্নিধ্যকে আরও দৃঢ় করেছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্তি ও অর্থনৈতিক সম্পৃক্ততার দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সমাজ, জনগণ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

জ্বালানি ও অবকাঠামো সহযোগিতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ভারতীয় একটি শোধনাগার থেকে বাংলাদেশে উচ্চগতির ডিজেল পরিবহনের জন্য আন্তঃসীমান্ত পাইপলাইন স্থাপন এবং ভারত ও নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আঞ্চলিক অর্থনৈতিক সংহতির ভিত্তি শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, দুই দেশের সরবরাহ শৃঙ্খল বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও ফার্মাসিউটিক্যাল খাতকে শক্তিশালী করছে। এই সহযোগিতা পারস্পরিক নির্ভরশীলতার সুফল স্পষ্টভাবে তুলে ধরে এবং উভয় দেশের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে।

ভবিষ্যৎ সহযোগিতা প্রসঙ্গে প্রণয় ভার্মা বলেন, এ পর্যন্ত অর্জিত সাফল্যগুলো আমাদের আরও দূরদর্শী ও ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে অনুপ্রাণিত করে। এমন অংশীদারিত্ব যা উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর হবে এবং পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার ভিত্তিতে টেকসইভাবে বিকশিত হবে।

তিনি বলেন, তরুণ, দক্ষ ও উদ্ভাবনী জনগোষ্ঠী দ্বারা পরিচালিত দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক হতে পারে। একসঙ্গে আঞ্চলিক মূল্য শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম এবং জ্বালানি করিডোর গড়ে তোলা সম্ভব, যা উভয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের কথাও তুলে ধরে তিনি বলেন, অভিন্ন বাস্তুতন্ত্র রক্ষায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। যৌথ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।

বক্তব্যের শেষাংশে প্রণয় ভার্মা বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মূল্য পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি, সমৃদ্ধি ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানসহ কূটনৈতিক, সরকারি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au