সর্বশেষ

বিএনপিতে যোগদানের সাত দিনের মাথায় চেয়ারম্যানের বাড়িতে হামলা, সমর্থকদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • 3:47 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন, ২৫ জানুয়ারি- শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ভাষানী খানের বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার বাড়িসহ সমর্থকদের নয়টি বাড়িতে ভাঙচুর এবং তিনটি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাষানী খান আগে আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকা তিনি সম্প্রতি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করে ১৭ জানুয়ারি ৫ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন।

দুর্বৃত্তরা প্রথমে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর ভাঙচুর, লুটপাট এবং সমর্থকদের আরও আটটি বাড়িতে হামলা চালানো হয়। তিনটি বাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে। ভাষানী খান হামলার সময় বাড়িতে ছিলেন না; তিনি স্ত্রী ও সন্তানদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন।

ভাষানী খানের শাশুড়ি রাশিদা বেগম জানান, ১৫-২০ জনের একটি দল দরজা ভেঙে ভাঙচুর চালিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে। চেয়ারম্যানের সমর্থক ইদ্রিস খান বলেন, স্থানীয় বিএনপির একটি পক্ষ তাদের উপর ক্ষুব্ধ হয়ে দীর্ঘদিন হুমকি দিচ্ছিল।

চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রাসুল বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।” পুলিশ হামলাকারীদের সনাক্ত ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

 

এই শাখার আরও খবর

গার্মেন্টস খাতের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে…

এবার ঢাবির হলে হলে অভিযান, জগন্নাথ থেকে ছাত্রলীগ নেতা অর্ক রায় গ্রেপ্তার

ওটিএন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের অবৈধ অবস্থান ঠেকাতে তৎপর হচ্ছে হল প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে…

বুলেটপ্রুফ কাচের আবরণে দাঁড়িয়ে ভক্তদের দেখা দিলেন অমিতাভ

মুম্বাইয়ে নিজের বাড়ি ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে এবার সেই চেনা আয়োজনে যুক্ত হয়েছে বাড়তি…

শ্রমিক অসন্তোষে ৫২৯ কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে যাওয়া, কাজে অনুপস্থিত প্রায় ১০ লাখ

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৫২৯টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে গেছেন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। সবচেয়ে…

ছাত্রলীগ নেতার পরিবারের পাঁচ সদস্য ও তিন বন্ধুসহ গ্রেপ্তার ৮

সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিবারের পাঁচ সদস্য এবং তাঁর তিন বন্ধুসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাসপাতাল থেকে ওই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার…

‘চেয়ারম্যান-মেম্বার প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না’: সংসদ সদস্য

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au