সর্বশেষ

দেশ ছাড়ার গল্পে মুখ খুললেন জেমস ক্যামেরন

  • 4:11 pm - January 25, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন ২৫ জানুয়ারি- বিখ্যাত হলিউড নির্মাতা জেমস ক্যামেরন। গত কয়েক বছর ধরে নিজ দেশ যুক্তরাষ্ট্র ছেড়ে নিউজিল্যান্ডে স্থায়ী হয়েছেন ‘অ্যাভাটার’, ‘টাইটানিক’-এর মতো সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়া ছবিগুলোর এই নির্মাতা। কিন্তু কেন হঠাৎ করে তিনি নিজ দেশ ছেড়ে ভিনদেশে পাড়ি জমালেন? তা নিয়েই মুখ খুলেছেন ক্যামেরন।

সম্প্রতি ‘ইন ডেপথ উইথ গ্রাহাম বেসিঞ্জার’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রভাবশালী এই নির্মাতা জানান, নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে তিনি নিজ দেশ ছাড়েননি। বরং কোভিড-১৯ মহামারি মোকাবিলায় নিউজিল্যান্ডের বিজ্ঞানভিত্তিক ও ঐক্যবদ্ধ অবস্থানই তাকে এই দেশে স্থায়ী হওয়ার ক্ষেত্রে অন্যতম বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। উল্লেখ্য, ২০২০ সালে পরিবারসহ তাসমান পাড়ের দেশটিতে স্থায়ীভাবে চলে যান জেমস ক্যামেরন।

এই নির্মাতা বলেন, ‘কোভিডের সময়ে নিউজিল্যান্ড পুরোপুরি ভাইরাস নির্মূল করেছিল—একবার নয়, দুবার। তৃতীয়বার মিউটেশন হয়ে ভাইরাস ঢুকলেও তখন তাদের টিকাদানের হার ছিল ৯৮ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রে তখন টিকাদানের হার ছিল ৬২ শতাংশ, আর সেটাও কমছিল—ভুল পথে যাচ্ছিল।’

যুক্তরাষ্ট্রের সামাজিক মেরুকরণ ও বিজ্ঞানবিরোধী প্রবণতার কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আপনি কোথায় থাকতে চাইবেন? এমন একটি জায়গায়, যেখানে মানুষ বিজ্ঞান বিশ্বাস করে, মানসিকভাবে স্থিতিশীল ও একটি অভিন্ন লক্ষ্যে একসঙ্গে কাজ করতে পারে? নাকি এমন একটি দেশে, যেখানে সবাই সবার বিরুদ্ধে, চরমভাবে বিভক্ত, বিজ্ঞানকে অস্বীকার করছে—আর আরেকটি মহামারি এলে পুরোপুরি বিশৃঙ্খলায় পড়ে যাবে?’

মূলত কোভিড-১৯ মহামারিই ছিল সেই টার্নিং পয়েন্ট, যা ক্যামেরন ও তার পরিবারের দেশ ছাড়ার সিদ্ধান্তকে চূড়ান্ত করে দেয়। তবে এই পরিচালকের নিউজিল্যান্ডপ্রীতি কিন্তু হঠাৎ করে জন্মায়নি। ১৯৯৪ সালে প্রথমবারের এই দ্বীপরাষ্ট্র সফরে এসেই গভীর এক সংযোগ অনুভব করেন ক্যামেরন।  পরে ২০১১ সালে দেশটিতে একটি খামার বাড়ি ক্রয়ের পর থেকেই দেশটিতে নিয়মিত যাতায়াত শুরু করেন তিনি।

শেষ পর্যন্ত ২০২০ সালের আগস্টে কোভিড মহামারির মধ্যেই পরিবারসহ নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এ হলিউড নির্মাতা।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au