সর্বশেষ

দূরত্বের গুঞ্জনের মাঝেই বড় পর্দায় দেব-রুক্মিণীর প্রত্যাবর্তন

  • 4:13 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৫৮ বার

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- কলকাতার দুই অভিনয় শিল্পী দেব ও রুক্মিণীর সম্পর্ক নাকি খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে কলকাতার শোবিজে এমনটাই শোনা যাচ্ছিল।  মূলত গত বছর ‘ধূমকেতু’ মুক্তিকে কেন্দ্র করে দেব-শুভশ্রীর এক হওয়া নিয়েই এসব গুঞ্জন ডাল-পালা মেলতে শুরু করে। তার ওপর গত তিন বছর এই জুটির নতুন কোনো ছবিও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

তাই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়, দুজনের ভালোবাসার সমুদ্রে নাকি ভাটা পড়েছে! যদিও তারা সব সময়ই বলে এসেছেন, তাদের সম্পর্ক ঠিক আগের মতোই আছে।  কিন্তু ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর পরে দেব-রুক্মিণী জুটিকে আর বড় পর্দায় দেখতে না পাওয়াটাই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিচ্ছিল।

অবশেষে গুঞ্জনকে গুজবে পরিণত করে টালিউডে নতুন খবর, ভারতের স্বাধীনতা দিবসে ‘অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মধ্য দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরতে যাচ্ছে দেব-রুক্মিণী জুটি। এটি হতে যাচ্ছে অভিনেতার ৫০তম ছবি। বিনয় মুদগিলের পরিচালনায় সব ঠিক থাকলে সামনের ফেব্রুয়ারি মাস থেকেই ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।

এর আগে নিজের সবশেষ জন্মদিনে দেব জানান, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মিত হবে। বাস্তবের ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের ভূমিকায়  সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব।

সঠিক সময়ে অ্যাম্বুল্যান্স জোগাড় করতে না পারায় করিমুলের অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যান। তারপর থেকেই উত্তরবঙ্গের এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনা খরচে হাসপাতালে পৌঁছে দেন। সেবাপরায়ণ এই ব্যক্তিকে পরবর্তীতে ‘পদ্ম’ সম্মানে ভূষিত করা হয়। এই বাস্তব ঘটনাটিই রুপালি পর্দায় ফুটিয়ে তুলবেন দেব।

এর আগে দেব ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, করিমুলের সঙ্গে তার কথা হয়েছে। মাটির কাছাকাছি থাকা মানুষটিকে তার বেশ ভালো লেগেছে। এছাড়া বাস্তবের এই নায়কের সঙ্গে সাক্ষাৎ করতে উত্তরবঙ্গে যাওয়ার প্রত্যাশার কথাও তখন জানিয়েছিলেন দেব। তবে ছবিটি নিয়ে সাম্প্রতিক শুরু হওয়া হওয়া গুঞ্জন নিয়ে এখনো অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au