সর্বশেষ

রাজশাহী ও বগুড়াতে বিপিএল আয়োজন নিয়ে মুশফিকের মন্তব্য

  • 3:37 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জানুয়ারি-সবশেষ বিপিএলের দ্বাদশ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আর চ্যাম্পিয়ন হওয়ার পর নিজ রাজশাহী শহরে ট্রফিসহ গেছেন দলটির সকল সদস্যরা। উপস্থিত ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরাও। ছাদখোলা বাসে রোড-শো শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক।

পরে জানান রাজশাহী কিংবা বগুড়াতে বিপিএল ম্যাচ আয়োজন নিয়ে নিজের চাওয়ার কথা। মুশফিক বলেন, ‘আমি মনে করি, রাজশাহী ও বগুড়া; দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যে যে প্রস্তুতি দরকার, আশা করি বিসিবি সেগুলো দেখবে। হাতে এখনও এক বছর সময় আছে। রাজশাহী ও বগুড়ায় খেলা হলে দর্শকসংখ্যা আরও বেশি হবে।’

মুশফিকদের দেখতে এদিন রাজশাহীতে সমর্থকদের ছিল উপচেপড়া ভিড়। শহরের যেখানেই ট্রফি নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা গেছেন, সবখানেই ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রে। দর্শকদের ভালোবাসা পেয়ে বেশ উচ্ছ্বসিত মুশফিক। বিপিএলের ট্রফি রাজশাহীবাসীর প্রাপ্য ছিল বলে মনে করেন উইকেটকিপার এই ব্যাটার।

মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ সবার ভালোবাসা পেয়ে ভালো লেগেছে। এটা অবশ্যই রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্য বড় পাওয়া।’

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au