সর্বশেষ

আমি আইসিসির আম্পায়ার, বিশ্বকাপ বয়কটের খবর সত্য নয়: সৈকত

  • 3:45 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জানুয়ারি-বাংলাদেশের ক্রিকেট যেন এখন গুঞ্জনে ছেয়ে আছে। ঘটনার চেয়ে রটনা বেশি। এই যেমন শোনা গেলো, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কাউকে না বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন, তবে ফিরে আসবেন না হয়তো-এমন গুজব ছড়িয়ে পড়ে।

বেশি সময় গেলো না। জানা গেল বুলবুল বহাল তবিয়তে আছেন এবং তিনি অস্ট্রেলিয়া যাননি। এর মধ্যে ছড়িয়েছে আরেক গুজব, আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশের একমাত্র আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবেন।

শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চাওয়ায় বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এরই মধ্যে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে। তার প্রতিবাদ জানাতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছেন ইবনে শহীদ সৈকত। খবর ছিল এমনটাই।

তবে দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে সৈকত জানিয়ে দিলেন, এমন খবর সত্য নয়। সৈকত বলেন, ‘এটা পুরোপুরি কোথাও বলিনি। আজ সারা দিনে আমি লক্ষ্য করেছি, এখানে ওখানে বলা হচ্ছে যে আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছি। এটা একদমই সত্য নয়। আমি কয়েক দিনের ভেতরেই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাচ্ছি।’

সৈকত জানালেন, আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্তটি হয়েছে আরও মাস তিনেক আগে একটা প্রক্রিয়ার মধ্যে। ফলে হুট করে এখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। তাছাড়া তিনি দায়িত্ব পালন করবেন, আইসিসির আম্পায়ার হিসেবে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নয়।

সৈকত বলেন, ‘একটা বিষয় সত্য আমার জাতীয় দল বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই, এটা তো অবশ্যই খারাপ লাগার। কিন্তু কঠিন সত্য হলো যে, আমি আইসিসির আম্পায়ার। আমি তো বাংলাদেশ জাতীয় দল নই। ব্যক্তি হিসেবে আমাকে আইসিসির নিয়ম মেনে চলতে হয়। আমার পক্ষে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাই আমি বিশ্বকাপ কাভার করতে ভারতে যাচ্ছি। অথচ দেখলাম সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা খবর। এসব সত্য নয়।’

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au