সর্বশেষ

আলজারি জোসেফকে ছাড়া বিশ্বকাপের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

  • 4:09 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৫৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জানুয়ারি-আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত এই দলে জায়গা হয়নি ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের। ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি। এছাড়া বাদ পড়েছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান এভিন লুইসও।

এদিকে নিজের প্রথম সিরিজে জাতীয় দলের হয়ে ভালো করতে না পারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট-ইন্ডিজের ব্যাটসম্যান কুয়েন্টিন স্যাম্পসন। এছাড়া চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও আছেন বিশ্বকাপের দলে। পেস বোলিংয়ে আছেন জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। স্পিন বিভাগে আকিল ও চেইসের সঙ্গে থাকছেন গুডাকেশ মোটি।

আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের দল থেকে লুইসের সঙ্গে আরও বাদ পড়েছেন আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, র‌্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল: শেই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেডেন সিলস, ম্যাথু ফোর্ড।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au