সর্বশেষ

ইংল্যান্ডের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ

  • 4:18 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ জানুয়ারি-আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়েতে আগে ব্যাট করতে নেমে ১৩৬ রানের বেশি করতে পারেনি টাইগার যুবারা। ছোট রানের জবাবে ৭ উইকেট ও ১৫৫ বল বাকি থাকতেই জিতেছে ইংলিশ যুবারা।

এই হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। সেমিফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ থাকছে না বাংলাদেশের। বুলাওয়েতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জাওয়াদ আরবার। ৩ বলে ৬ রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম।

কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ গড়তে না পারা বাংলাদেশ অলআউট হয়েছে অল্প রানেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম করেন ২০ রান। এছাড়া কালাম সিদ্দিকী ১০ ও শাহরিয়ার আহমেদ ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। দুটি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে আউট হন জোসেফ মুরস। আরেক ওপেনার বেন ডাওকিনস করেন ২৭ রান। আর আউট হওয়ার আগে ৩৪ রান করেন বেন মেয়ার্স। এদিকে আপনতালে খেলতে থাকা থমাস রে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। কালেব ফালকোনারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ৫৯ রানে থমাস ও ৯ রানে কালেব অপরাজিত থাকেন।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au