সর্বশেষ

অনুষ্ঠান শেষে থানায় অভিযোগ দিতে মিমি চক্রবর্তী

  • 3:15 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় রোববার (২৫ জানুয়ারি) অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই তারকার ভাষ্য, আয়োজক সংস্থার কয়েকজন সদস্য অনুষ্ঠানের মাঝেই তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। স্থানীয় থানায় আয়োজকদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগও দায়ের করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ঘটনাটি তুলে ধরেন অভিনেত্রী। এই ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে।

মিমির ইনস্টাগ্রাম স্টোরি থেকে জানা যায়, বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘে অনুষ্ঠান করতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে পৌঁছতে নির্ধারিত সময়ের থেকে ঘণ্টাখানেক দেরি হয় অভিনেত্রীর। তার জন্য ভক্ত-দর্শকরাও অপেক্ষায় ছিলেন। মিমি পৌঁছনোর পর দেরি হওয়ায় সঙ্গে সঙ্গেই মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করেন।
কিন্তু তার দাবি, অনুষ্ঠানের মাঝেই আয়োজকরা তাকে মঞ্চ ছেড়ে নেমে যেতে বলেন। তাকে আর পারফর্ম করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ তার। শুধু তাই নয় মিমি আরও জানান, তার সঙ্গে যারা ছবি তুলতে মঞ্চে এসেছিলেন, তাদের প্রত্যেককেই সরিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় হতবাক এই অভিনেত্রী ভাষ্য, ‘এর আগে বহু জায়গায় অনুষ্ঠান করতে গিয়েছি। তবে এমন অভিজ্ঞতা প্রথমবার হলো। আমি কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে যাই। আমি বিষয়টি আইনিভাবে মোকাবিলা করছি। আজ আমি যদি চুপ থাকি, তা হলে এমন ঘটনা এর পরেও ঘটবে।’

এদিকে, উদ্যোক্তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, চুক্তি ছিল মিমি অনুষ্ঠানে আসবেন সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে। কিন্তু তিনি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। এতে দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে কারণেই তাকে পারফর্ম করতে দেওয়া হয়নি বলে দাবি করে উদ্যোক্তারা।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au