সর্বশেষ

মুস্তাফিজকে বাদ দিয়ে দুর্বলের ওপর শক্তি চর্চা করেছে ভারত: শারদা উগরা

  • 4:03 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ জানুয়ারি-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।

নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় দেশটিতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানায় বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এরপরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি।

আইসিসির নিরাপত্তা ইউনিট থেকে পর্যবেক্ষণ করার পরও কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কার কথা বলা হয়। কিন্তু এরপর আইসিসি ভেন্যু সরানোর সিদ্ধান্তের ক্ষেত্রে বেছে নেয় পূর্ণ সদস্যদের ভোট। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অর্ন্তভুক্ত করা হয়।

মুস্তাফিজের ঘটনাকে কেন্দ্র করেই এতকিছু হয়েছে বলে মনে করেন ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা। ভারতের এমন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেছেন, ‘এই বছরে কেবল এই একজন বাংলাদেশিই আইপিএলে খেলত। মাত্র চুক্তিটা হলো। এই ঘটনার (ফিজকে বাদ দেওয়া) মানে হচ্ছে ছোট কাউকে বা যাদের তেমন শক্তি নেই, তাদের উপর আপনি নিজের শক্তির চর্চা করছেন। একজন ক্রিকেট সাংবাদিক হিসেবে আমি মনে করি এটা খুবই বাজে একটি ভুল ছিল।’

‘এটা বিসিসিআই থেকে এসেছে। রাজনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অতটা ভালো হয়। আসাম, বেঙ্গল এবং বাংলাদেশেও নির্বাচন আসছে। বিসিসিআই এমন নির্দেশ না দিলে হয়ত মুস্তাফিজ কেকেআরের হয়ে আইপিএলে খেলতে পারত। এটা রাজনৈতিক ব্যাপার, ক্রিকেটীয় ব্যাপার নয়।’-যোগ করেন তিনি।

এই শাখার আরও খবর

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

অস্ট্রেলিয়ার দুর্গাপূজায় চিন্ময় প্রভুর মুক্তির দাবি

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া: দেবীর আরাধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবের আনন্দের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে এবার উঠে এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্ন। বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au