বাংলাদেশ

নাসিরনগরে ইসকন মন্দিরে চুরি, ১৪টি প্রতিমাসহ দানবাক্স ও পূজার সরঞ্জাম লুট

  • 4:21 am - January 28, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
নাসিরনগরে ইসকন মন্দিরে চুরি, ১৪টি প্রতিমাসহ দানবাক্স ও পূজার সরঞ্জাম লুট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জানুয়ারি- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে অবস্থিত শ্রীশ্রী পাগল শংকর ইসকন মন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে মন্দিরের পাঁচটি কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরেরা ১৪টি প্রতিমা, দুটি দানবাক্স এবং বিপুল পরিমাণ পূজার সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার ভোরে মন্দিরের পূজারি আদি শিষ্য মঙ্গল আরতির জন্য ঘুম থেকে উঠে প্রধান ফটকে এসে কক্ষগুলোর তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দিরের সেবায়েত অধ্যক্ষ সুখদা বলরাম দাসকে অবহিত করেন। খবর পেয়ে সকালে নাসিরনগর থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্দির কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, চুরি হওয়া ১৪টি প্রতিমার মধ্যে ছয়টি পিতলের এবং আটটি পাথরের তৈরি। পাশাপাশি একটি রুপার পাদুকা, বাঁশি, কাঁসার বাসন ও কলস, হারমোনিয়াম, বালতি, পিতলের আসন ও গ্লাস, বিশুদ্ধ পানির মোটর এবং দুটি দানবাক্সে থাকা নগদ অর্থও চুরি হয়েছে। এ ছাড়া এক পূজারির কক্ষ থেকে প্রায় ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়।

ঘটনার পর মন্দিরের পূজারি লিপি রানী গোপ ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার এ ধরনের ঘটনার শিকার হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আরেক পূজারি শিল্পা রানী মালাকার জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর কক্ষের তালা ভেঙে নগদ টাকা এবং হাত, গলা ও কানের স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। স্বামী ও সন্তান না থাকায় প্রভুর সেবাই তাঁর একমাত্র অবলম্বন বলে উল্লেখ করেন তিনি।

সেবায়েত অধ্যক্ষ সুখদা বলরাম দাস বলেন, প্রতিমা চুরির পাশাপাশি নগদ অর্থ ও প্রয়োজনীয় পূজার সামগ্রী লুট হওয়ায় মন্দির কর্তৃপক্ষ গভীর উদ্বেগে রয়েছে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দানবাক্সে থাকা টাকাই ছিল চোরদের মূল লক্ষ্য। মন্দির এলাকায় তিনটি সিসিটিভি ক্যামেরা থাকলেও ঘটনার সময় মাত্র একটি ক্যামেরা সচল ছিল, যেখানে গায়ে কম্বল বা কাপড় মোড়ানো অবস্থায় একজন চোরকে দেখা গেছে।

পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ জানান, গ্রিল কেটে মন্দিরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চোরদের শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এই ঘটনার পর স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au