বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

  • 7:53 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ—মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান।

মেলবোর্ন ৩১ জানুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ প্রকাশিত এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, নির্বাচনী সময়কালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে রাজনৈতিক সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থাপনাগুলোর আশপাশে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

https://x.com/usembassydhaka/status/2017091706131296295?s=20

দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়, মার্কিন নাগরিকদের বড় জমায়েত ও বিক্ষোভ এড়িয়ে চলা, চারপাশ সম্পর্কে সচেতন থাকা এবং স্থানীয় সংবাদ নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য মোবাইল ফোন চার্জ রাখা, ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা এবং বিকল্প যাতায়াত পথ প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস আরও জানায়, যেকোনো জরুরি পরিস্থিতিতে ঢাকাস্থ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। নিরাপত্তা সংক্রান্ত সর্বশেষ তথ্য পেতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং আন্তর্জাতিক মহলও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ খেলতে বাকুতে বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটিতে…

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au