সর্বশেষ

আজহারীকে নিয়ে চিত্রনায়িকা বর্ষার ফেসবুক পোস্ট

  • 11:45 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা বর্তমানে শোবিজের কাজের চেয়ে ব্যক্তিজীবন ও ধর্মীয় চর্চায় বেশি সময় দিচ্ছেন। নিয়মিত ইবাদত পালনের পাশাপাশি ধর্মীয় বিষয়েও আগ্রহী তিনি। গত বছর ওমরাহ হজ পালন করতে মক্কায় গিয়ে ফেরার পরই একটি বড় সিদ্ধান্তের কথা জানান বর্ষা—তিনি আর সিনেমায় কাজ করবেন না। নায়িকার ভাষ্য ছিল, ভবিষ্যতে সন্তানরা বড় হবে, সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তে অটল থাকছেন বর্ষা। নতুন কোনো চলচ্চিত্রে তার নাম দেখা যাচ্ছে না। তবে ফটোশুট কিংবা বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যে তাকে দেখা যায়। অবসর সময়ে বই পড়তেও ভালোবাসেন তিনি, বিশেষ করে ধর্মীয় বই।

এবার তেমনই একটি বই নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটি পড়ে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বইটির কয়েকটি ছবি শেয়ার করেন বর্ষা। ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, অনেক দিন ধরেই ‘এক নজরে কুরআন’ বইটি পড়ার ইচ্ছা ছিল। তিনটি বই অর্ডার করেছিলাম, আজ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে দুটি আমার বোনদের জন্য।

পোস্টে বর্ষা আরও লেখেন, জীবনে খুব বেশি কিছু জানা নেই, তবে এই বইটি পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। এরপর তিনি ড. মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানিয়ে লেখেন—এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে উত্তম প্রতিদান দেন।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। সেই ছবিতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। পরের বছর, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, ভালোবেসে সংসার শুরু করেন এই তারকা দম্পতি। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান—আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au